নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

সিদ্ধিরগঞ্জ বৈষম্যবিরোধী হত্যামামলার আসামী শহিদুল্লাহ,বরকত অধরা। Nafiz Ashraf.Tnntv24

সিদ্ধিরগঞ্জ বৈষম্যবিরোধী হত্যামামলার আসামী শহিদুল্লাহ,বরকত অধরা। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সিদ্ধিরগঞ্জ বৈষম্যবিরোধী হত্যামামলার আসামী শহিদুল্লাহ,বরকত অধরা। Nafiz Ashraf.Tnntv24

পুলিশের নিস্ক্রিয়তায় বৈষম্যবিরোধী আন্দোলনে
হত্যা মামলার আসামী শহিদুল্লাহ ও রকমত অধরা

Tnntv24.স্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন ঘটলেও হত্যা মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে। পুলিশের নিস্ক্রিয়তায় হত্যা মামলার শীর্ষ সন্ত্রাসী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক বিক্রেতা শহিদুল্লাহ ওরফে কালা মানিক ও ভূমিদস্যু কিলার রকমত উল্লাহ সিদ্ধিরগঞ্জের গোদনাইলে প্রকাশ্যেই ঘুরাফেরা করছে বলে জানা যায়। দীর্ঘদিনে গ্রেফতার না হওয়ায় পুলিশের প্রতি ক্ষোভ বাড়ছে স্থানীয় জনসাধারণের।
শহিদুল্লাহ ও রকমত
এজাহার সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মোল্লাকান্দি দরবারপাড়া গ্রামের ইউসুফ মিয়ার কন্যা সুফিয়া বেগম (৪৪) বাদী হয়ে  ১০৭ জনকে আসামী করে বিজ্ঞ আমলী ৮নং আদালত, নারায়ণগঞ্জে একটি পিটিশন মামলা দায়ের করেন। মামলা নং-২৩৭/২৪। হত্যা মামলাটি পরবর্তীতে আদালতের আদেশে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলায় পরিণত হয়। মামলা নং-১৮। ধারাঃ ১৪৭/১৪৮/১৪৯/৩০২/১১৪/৩৪ পেনাল কোড অনুযায়ী মামলাটি রুজু হয়।
এজাহারে বলা হয় বাদী সুফিয়ার ছেলে ভিকটিম রফিকুল ইসলাম (২৪) গত বছরের ২১ জুলাই সকাল ১০টায় হীরাঝিলস্থ চিটাগাং রোডে শান্তিপূর্ণ মিছিল চলাকালীন সময়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শসস্ত্র সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, রিভলবার, পিস্তল, কাটা রাইফেল, হকিস্টিক, চাইনিজ কুড়াল ও লোহার রড নিয়া সজ্জিত হয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে এবং অর্থায়নে যুবলীগের ক্যাডার শহিদুল্লাহ ও রকমত উল্লাহ সহ মামলার আসামীরা সুপরিকল্পিতভাবে রফিকুল ইসলামকে পর পর দুটি গুলি করলে রফিকুল ইসলাম মাটিতে লুটিয়ে পরে। এরপরেও তার পিঠে আরো তিনটি গুলি করে এলাপাথারি ভাবে মারধর করে ককটেল বিষ্ফোরন ঘটায় এবং অনবরত গুলিবর্ষন করে।
পরবর্তীতে রফিকুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর আড়াইটায় মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা হলেও সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল ৮নং ওয়ার্ডের পুরাতন আইলপাড়া এলাকার মোঃ আঃ হকের কুখ্যাত ছেলে যুবলীগ নেতা শহিদুল্লাহ ওরফে কালা মানিক ও শ্রমিক লীগ নেতা রকমত উল্লাহ প্রকাশ্যেই ঘুরাফেরা করছে এবং এলাকায় প্রভাব বিস্তার করে এখনও দাম্ভিকতার সহিত চলাফেরা করছে। এ ব্যাপারে আসামী শহিদুল্লাহ ও রকমত উল্লাহকে দ্রুত গ্রেফতারের জন্য সিদ্ধিরগঞ্জ থানা পুলিশসহ ডেভিল হান্টের অভিযান জরুরী বলে মনে করছে এলাকাবাসী।
# (নারায়ণগঞ্জ নিউজ)

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!