নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

সিনিয়র সচিব নাসিমুল গনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন জুলাই অভ্যুত্থানের শহীদদের:Nafiz Ashraf.Tnntv24

সিনিয়র সচিব নাসিমুল গনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন জুলাই অভ্যুত্থানের শহীদদের:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সিনিয়র সচিব নাসিমুল গনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন জুলাই অভ্যুত্থানের শহীদদের:Nafiz Ashraf.Tnntv24

সিনিয়র সচিব নাসিমুল গনি শ্রদ্ধার সাথে

স্মরণ করেন জুলাই অভ্যুত্থানের শহীদদের

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সিনিয়র সচিব নাসিমুল গনি মন্তব্য করেছেন,যাঁদের আত্মত্যাগে দেশ ফ্যাসিবাদ ও দুঃশাসনের হাত থেকে মুক্তি পেয়েছে ,জুলাই অভ্যুত্থানের সেসব শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এমন মন্তব্য করেন।

শনিবার (৫ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে নারায়ণগঞ্জ জেলার সকল সরকারি দপ্তরের প্রধান ও আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জুলাই অভ্যুত্থানের শহীদদের, যাঁদের আত্মত্যাগে দেশ ফ্যাসিবাদ ও দুঃশাসনের হাত থেকে মুক্তি পেয়েছে।

সিনিয়র সচিব বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমাদের সবার উচিত তরুণদের আদর্শ ধারণ করা। সরকারি কর্মকর্তা হিসেবে আমাদের সকলকে সততা, নৈতিকতা, মানবিকতা ও দেশের প্রতি দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালন করতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসক “গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির স্মারক হিসেবে সিনিয়র সচিবকে একটি ক্রেস্ট প্রদান করেন।

এসময় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে “গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় একটি হলুদ ক্যাসিয়া গাছ রোপণ করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!