নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
রূপগঞ্জে বিদ্যুতের অবৈধ লাইন: ঝুঁকিপূর্ণ কয়েক হাজার মানুষের জীবন।Tnntv24
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
Next
Prev

সিলেটে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে রূপগঞ্জের একই পরিবারের চারজন নিহত । Nafiz Ashraf.Tnntv24

সিলেটে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে রূপগঞ্জের একই পরিবারের চারজন নিহত । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সিলেটে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে রূপগঞ্জের একই পরিবারের চারজন নিহত । Nafiz Ashraf.Tnntv24

সিলেটে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে

রূপগঞ্জের একই পরিবারের চারজন নিহত  

 Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
সিলেটের ওসমানীনগরে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন।  রোববার (২ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা শিংলাবো এলাকা থেকে সিলেটে ঘুরতে যাওয়ার সময় ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা শিংলাবো এলাকার সুলতান উদ্দিন ভূঁইয়ার ছেলে দুবাই প্রবাসী সোহেল ভূঁইয়া (৩৩), সোহেল ভুইয়ার শালী সায়মা আক্তার ইতি, জেঠায়েস শামীমা ইয়াসমিন, ও সায়মা আক্তার ইতির শিশু সন্তান আয়ান। এছাড়া মুমূর্ষ অবস্থায় সোহেল ভূঁইয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কার জনক বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন, ওসমাননীগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়া। তিনি জানান, সকাল ৮টায় ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
তারা সবাই প্রাইভেটকারের যাত্রী। প্রাইভেটকার যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা শিংলাবো এলাকা থেকে সিলেট ঘুরতে যাচ্ছিলেন।  এ ঘটনায় ঘাতক ট্রাককে জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।
নিহত সোহেল ভূঁইয়ার ফুফু আসমা বেগম জানান, গত তিনদিন আগে অল্প সময় নিয়ে দুবাই থেকে ভাতিজার সোহেল ভূঁইয়া নিজ বাড়িতে আসেন। আগামী ৫ ফেব্রুয়ারি আবারও দুবাই চলে যাওয়ার কথা ছিল। ভোর রাতে ভ্রমণের উদ্দেশ্যে সোহেল ভূঁইয়া , সোহেল ভুইয়ার শালী সায়মা আক্তার ইতি, জেঠায়েস শামীমা ইয়াসমিন, ও সায়মা আক্তার ইতির শিশু সন্তান আয়ানকে নিয়ে সিলেটে রওনা হন । পরে তারা জানতে পারেন, ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী প্রাইভেটকারের সংঘর্ষ হয়ে ওই চারজন মারা যান। এছাড়া ভাতিজা সোহেলের স্ত্রী সাবিনা ইয়াসমিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এদিকে, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত ও আহত সংবাদ পেয়ে নিহতদের পরিবার আত্মীয়-স্বজনদের মাঝে সুখের মাতম বইছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!