নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ব্যবস্থা।Nafiz Ashraf.Tnntv24

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ব্যবস্থা।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ব্যবস্থা।Nafiz Ashraf.Tnntv24

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ঝটিকা

মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ব্যবস্থা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে বা নিষ্ক্রিয় থাকলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । শনিবার (১৯ এপ্রিল) বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শুক্রবার রাজধানীতে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেছেন। বিষয়টি উল্লেখ করে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ অলরেডি দুজনকে ধরেছে। আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনও নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে। তারা যদি এগুলো (ঝটিকা মিছিল) ভালোভাবে কন্ট্রোল করতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিমানবন্দর থানা ছাড়াও উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এসময় থানা পরিদর্শনের কারণও তুলে ধরে তিনি বলেন, আমাদের পুলিশ সদস্যদের থাকার জায়গা, খাওয়ার জায়গাগুলো কেমন; এগুলো দেখার জন্যই আমরা পরিদর্শন করছি। তাদের কাছ থেকে কাজ আদায় করতে হলে তাদের থাকা এবং খাওয়ার জায়গার দিকে আমাদের খেয়াল রাখতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা চেষ্টা করছি, যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে আরও উন্নত করা যায়।

নিচের সারির পুলিশ সদস্যদের সুবিধার জন্য একই বিভাগে পোস্টিংয়ের বিষয়ে সরকারের চিন্তা-ভাবনা রয়েছে বলেও জানান উপদেষ্টা।

পুলিশ সদস্যদের বদলি করার পরও তারা বিভিন্ন কর্মক্ষেত্রে যোগদান করছে না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের বদলি হওয়ার পরেও তারা কর্মস্থলে যোগদান করছে না এমন প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।

এসময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা তাদের একটা তালিকা দিন, আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবো। আপনারা জানেন ঢাকায় প্রায় সবই নতুন।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!