নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
Next
Prev

স্বরাষ্ট্র উপদেষ্টা যা বললেন সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদ দেশে ফেরা প্রসঙ্গে।Nafiz Ashraf.Tnntv24

স্বরাষ্ট্র উপদেষ্টা যা বললেন সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদ দেশে ফেরা প্রসঙ্গে।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
স্বরাষ্ট্র উপদেষ্টা যা বললেন সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদ দেশে ফেরা প্রসঙ্গে।Nafiz Ashraf.Tnntv24

স্বরাষ্ট্র উপদেষ্টা যা বললেন সাবেক প্রেসিডেন্ট

আবদুল হামিদ দেশে ফেরা প্রসঙ্গে

Tnntv24.অনলাইন ডেক্স:

চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ । এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তদন্তে দোষী হলে আইনের আওতায় নেওয়া হবে, কেউ নির্দোষ হলে কেন সাজা দেব?

সোমবার (৯ জুন) ডিএমপির যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

একজন সাবেক রাষ্ট্রপতি বিদেশে গেছেন এবং তিনি দেশেও ফিরে এসেছেন। কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি– এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকে বলেছেন যে কিছু কিছু মামলা আছে যেগুলোর কোনো তদন্ত হয়নি। তদন্তে যারা দোষী হয়েছে তাদের আইনের আওতায় আনা হয়েছে। আপনারাই (সাংবাদিক) সবসময় বলেছেন যেন নির্দোষরা কোনো অবস্থায় সাজা না পায়। এজন্য আমাদের তদন্তটা করতে দিন, যদি তদন্তে কেউ দোষী হয় তাহলে কাউকেই আইনের বাইরে রাখা হবে না, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব।

ফৌজদারি মামলার তদন্তে দোষী বা অপরাধ মোটামুটি প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হবে না বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্দোষ একজন মানুষকে কেন সাজা দেব?

ঈদের বড় ধরনের কোনো অঘটনা ঘটেনি জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঈদকে কেন্দ্র করে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, যাতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। রাস্তাঘাটে দু’একটা দুর্ঘটনা ঘটেছে। দু’একটা চুরি-চামারি হচ্ছে, তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাই ঈদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমি মোটামুটি খুশি।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!