নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

স্বাধীনতাকে রক্ষা ও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে -কাজী মনিরুজ্জামান : Nafiz Ashraf. Tnntv24

স্বাধীনতাকে রক্ষা ও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে -কাজী মনিরুজ্জামান : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
স্বাধীনতাকে রক্ষা ও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে -কাজী মনিরুজ্জামান : Nafiz Ashraf. Tnntv24

স্বাধীনতাকে রক্ষা ও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে

-কাজী মনিরুজ্জামান

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সম্মিলিত পরিষদের সভাপতি ও বিএনপির জাতীয় কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, স্বাধীনতাকে রক্ষা ও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনা স্বাধীনতা ও গণতন্ত্র বিপন্ন করেছে। শেখ হাসিনাকে বিদায় করলেও বিপদ আর দুঃশাসন আমরা বিদায় করতে পারিনি। হাজার হাজার কোটি টাকা প্রাচারকারীদের নথিপত্র ষড়যন্ত্র করে তারা সচিবালয়ে আগুন দিয়ে পুড়ে ফেলেছে। ষড়যন্ত্র আরো বিস্তৃত হবে। নির্বাচিত সরকার ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত ভোটের লড়াইয়ে আমাদের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।
 ২৭ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও তারাবো পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নাছির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুব, তারাবো পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন রিপন, তারাবো পৌরসভা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু মোঃ মাসুম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম প্রধান, নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক জাকারিয়া, সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আকিব হাসান, রূপগঞ্জ উপজেলা মহিলাদলের সভাপতি হাওয়া বেগম, সাধারণ সম্পাদক রোমানা আফরিণ, বিএনপি নেতা আব্দুল মান্নান পারভেজ, রমজান আলী, শুক্কুর আলী মোল্লা, আব্দুল হালিম প্রমুখ।
পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!