নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জ বাসীর উপহার নতুন ট্রেন সংযোগ। Nafiz Ashraf.Tnntv24

স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জ বাসীর উপহার নতুন ট্রেন সংযোগ। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জ বাসীর উপহার নতুন ট্রেন সংযোগ। Nafiz Ashraf.Tnntv24

স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জ বাসীর

উপহার নতুন ট্রেন সংযোগ

প্রেস বিজ্ঞপ্তি:

মহান স্বাধীনতা দিবস ২০২৫ উপলক্ষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন ট্রেন সার্ভিস চালু হচ্ছে। সোমবার (১৭ মার্চ) জেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৬ মার্চ ২০২৫ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রুটে ৮ জোড়া নতুন ট্রেন চালু করা হবে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা’র বিশেষ অনুরোধে এবং বাংলাদেশ রেলওয়ের সার্বিক তত্ত্বাবধানে এই ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে।

ট্রেনটি ২৬ মার্চ সকাল ১১ টায় ঢাকা থেকে ছেড়ে আনুমানিক ১১ টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জ পৌঁছাবে এবং পরবর্তীতে যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ ত্যাগ করবে।

এই উদ্যোগ নারায়ণগঞ্জবাসীর জন্য দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, নারায়ণগঞ্জ ও ঢাকার মধ্যে যাত্রীদের যাতায়াত আরও সহজ করবে।

মেট্রোরেলের আদলে তৈরি এসব ট্রেন আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন হবে এবং উন্নত সেবার মানদণ্ড বজায় রেখে পরিচালিত হবে।

দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আরও বেশি জোড়া ট্রেন সার্ভিস চালুর দাবি জানিয়ে আসছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!