স্বৈরাচারী সরকারের মদতে খাল বেদখল ও
ভরাট হয়ে গেছে- পানি সম্পদ প্রতিমন্ত্রী
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, স্বৈরাচারী সরকারের পরোক্ষ মদতে পানি নিষ্কাশনের খাল গুলো বেদখল ও ভরাট হয়ে গেছে। দখলকারীরা যত শক্তিশালীই হোক না কেন সরকারি নদী, নালা, খাল, বিল, জমি কেউ দখল করে রাখতে পারবে না। জলাবদ্ধতা নিরসনে বেদখল হয়ে যাওয়া খাল উদ্ধার করা হচ্ছে। মঙ্গলবার (১১আগষ্ট) দিনব্যপী
রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া, গন্ধর্বপুর, ভুলতাসহ আশপাশের এলাকার নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী শেষ প্রকল্প পরিদর্শনে শেষে তিনি এসব কথা বলেন।
রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া, গন্ধর্বপুর, ভুলতাসহ আশপাশের এলাকার নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী শেষ প্রকল্প পরিদর্শনে শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, ‘আমরা সরকার গঠন করলে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী খনন করা হবে’। আমরা এখন সে সকল কাজ করছি। নদী, খাল দখল করে জলাবদ্ধতা তৈরি করতে দেওয়া হবে না। জলাবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে।
এসময় উপস্হিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, তারাবো পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, যুবদল নেতা মামুন ভুঁইয়া প্রমুখ।








