নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
Next
Prev

হরিলুট চলছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে – রফিউর রাব্বি । Nafiz Ashraf. Tnntv24

হরিলুট চলছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে – রফিউর রাব্বি । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
হরিলুট চলছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে – রফিউর রাব্বি । Nafiz Ashraf. Tnntv24

হরিলুট চলছে নারায়ণগঞ্জ

সিটি কর্পোরেশনে – রফিউর রাব্বি

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি ৷ তিনি বলেন, সমস্ত জায়গায় আগের মতো সেই হরিলুট, লুটপাট দেখতে পাচ্ছি ৷ সিটি কর্পোরেশনে হরিলুট চলছে ৷

 নারায়ণগঞ্জের এই সিটি করপোরেশনের সিইও থেকে শুরু করে ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন কর্মকর্তারা আযান দিয়ে লুটপাট করছে।

সিটি কর্পোরেশনে হরিলুট চলছে: রফিউর রাব্বি

এই পরিবর্তনের জন্য মানুষ রক্ত দিয়েছে ?

প্রশ্ন রাখেন এ সাংস্কৃতিক ব্যক্তিত্ব৷

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ত্বকী হত্যার ১৪১ মাস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এ সব কথা বলেন৷

রফিউর রাব্বি বলেন, “অরাজক পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আমরা মাঠে ছিলাম। আজকে নারায়ণগঞ্জে অরাজক পরিস্থিতির কি পরিবর্তন হয়েছে? ফুটপাত দখল করে যে হকাররা ছিল, তারা এখন রাস্তার মাঝখানে পর্যন্ত চলে এসেছে৷ রাস্তায় পর্যন্ত হাঁটা যায় না৷ বিষয়টা কি এতই অনিয়ন্ত্রিত, সমাধান অযোগ্য?”

পুলিশ-প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরাতো দুর্গাপূজার সময় দেখেছি, সপ্তমী থেকে শুরু করে দশমী পর্যন্ত, পাঁচ-ছয়দিন আপনারা ঠিকই সড়ক যানজটমুক্ত রেখেছেন। এখন কেনো রাখছেন না? আপনারা কি মনে করেছেন, এই যে দুই হাজার মানুষ রক্ত দিলো, পাঁচ শতাধিক ছাত্র-যুবক চিরতরে অন্ধ হলো, সতেরো হাজার পঙ্গু হয়েছে, আপনাদের এই লুটপাট করার সুযোগ করার জন্য?”

“ওসমান বাহিনী বিতাড়িত হয়েছে, আবারও কোনো বাহিনী গজিয়ে উঠতে দেয়া যাবে না”, বলেও মন্তব্য করেন তিনি৷

রাব্বি বলেন, “ওসমান বাহিনী চলে যাবে, আর আপনারা নতুন করে গজিয়ে উঠবেন? আমরা তা হতে দেবো না৷ এর পরিবর্তন চাই।”

এ সময় তিনি ত্বকী, সাগর-রুনি, চঞ্চল, আশিক, ভুলুসহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন৷

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!