নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

১৩ ঘন্টায়ও নেভেনি টিুস্য গুদামের আগুন, ঝুঁকিতে ভবন। Nafiz Ashraf. Tnntv24

১৩ ঘন্টায়ও নেভেনি টিুস্য গুদামের আগুন, ঝুঁকিতে ভবন। Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
১৩ ঘন্টায়ও নেভেনি টিুস্য গুদামের আগুন, ঝুঁকিতে ভবন। Nafiz Ashraf. Tnntv24

টিস্যু গুদামের আগুন

 ১৩ ঘন্টায়ও নেভেনি , ঝুঁকিতে ভবন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু প্রস্তুতকারী কারখানার আগুন ১৩ ঘন্টায়ও পুরোপুরি নেভেনি। এদিকে, ভবনটি একদিকে হেলে পড়েছে এবং উপরের দু’টি তলার মেঝে ধসে পড়েছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
১৩ ঘন্টায়ও নেভেনি মেঘনার টিুস্য কারখানার আগুন, হেলে পড়েছে ভবন

 

ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে স্টিল-স্ট্রাকচারের গুদামের ভবনটি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (নারায়ণগঞ্জ-২) উপসহকারী পরিচালক আব্দুল মন্নান বলেন, ‘ভবনটি একদিকে হেলে পড়েছে। উপরের চতুর্থ ও পঞ্চম তলার মেঝেও ধসে পড়েছে। ভবনের ভেতরে ঢুকে অগ্নিনির্বাপনের কাজ করা ঝুঁকিপূর্ণ, তাই বাইরে থেকে টিটিএল (টার্ন টেবিল লেডার) দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে।

‘ভেতরে টিস্যু, কাগজ, টিস্যু তৈরির দাহ্য কাঁচামাল থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। একদিক দিয়ে আগুন নেভানো হলে অন্যদিক দিক দিয়ে জ্বলে ওঠে। এই কারণে সময় লাগছে। পুরোপুরি না নেভানো পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে।’

সোমবার (১৮ নভেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের টিুস্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘনা পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের পাঁচতলা একটি ভবনে আগুন লাগে। ঢাকা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের ছয়টি ফায়ার স্টেশনের ১২টি ইউনিট ও মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার টিমের যৌথ চেষ্টায় সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে, এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কারখানার একজন কর্মী বলেন, ভবনটি ওয়ার্কশপ ও ওয়ারহাউজ উভয় কাজে ব্যবহার হতো। কারখানাটিতে প্রায় চারশ’ শ্রমিক কাজ করেন। অগ্নিকাণ্ডের দিন ভোরেও কয়েকজন শ্রমিক ছিলেন। আগুন লাগার পরপরই নিরাপদে তারা বের হয়ে আসেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মন্নান বলেন, ‘আগুনের সূত্রপাত কোথায় এবং কীভাবে তা এখনও নিরূপন করা যায়নি। আগুন পুরোপুরি নেভানোর পর তদন্ত কমিটি আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপনে কাজ করবে।’

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!