নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

১৯ বছর পর রূপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির আত্মপ্রকাশ।Nafiz Ashraf.Tnntv24

১৯ বছর পর রূপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির আত্মপ্রকাশ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
১৯ বছর পর রূপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির আত্মপ্রকাশ।Nafiz Ashraf.Tnntv24

১৯ বছর পর রূপগঞ্জ প্রেসক্লাবে

নতুন কমিটির আত্মপ্রকাশ 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন রূপগঞ্জ প্রেস ক্লাবে দীর্ঘ  ১৯বছর পর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে । সোমবার (২৬ মে) দুপুরে সাধারণ সভায় রূপগঞ্জ  প্রেসক্লাবের আহবায়ক  কমিটি ঘোষণা করা হয়।

সাত্তার আলী সোহেলকে আহ্বায়ক, মো. হানিফ মোল্লা, রাসেল আহমেদ, আলী হোসেন টিটো ও নাজমুল হুদাকে সদস্য করে রূপগঞ্জ প্রেসক্লাবের ৫ সদস্যের এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা করেন রপগঞ্জ প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক আলম হোসেন। প্রবীণ সাংবাদিক আলম হোসেনের সভাপতিত্বে উক্ত সভায়  উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদ করিম, রাসেল আহমেদ,  সাত্তার আলী সোহেল, শাকিল আহমেদ,  শাহেল মাহমুদ, আলী হোসেন টিটো,লিখন রাজ, নাজমুল হুদা, আনোয়ার , জি.কে দিলু, হানিফ মোল্লা, শফিকুল ইসলাম সহ অনলাইন, ইলেকট্রনিক্স ও প্রিন্টপিডিয়ার কর্মরত আরো অনেক সাংবাদিকগণ।

রূপগঞ্জ প্রেসক্লাবের কমিটি ঘোষনার পর রূপগঞ্জের রাজনৈতিক নেতারা সাধুবাদ জানিয়েছেন।

সাংবাদিক আলম হোসেন বলেন, নতুন কমিটি যেনো আগামী ৬ মাসের মধ্যে রূপগঞ্জ প্রেসক্লাবের একটি আধুনিক ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপনের করার পদক্ষেপ গ্রহণ করেন।

রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাত্তার আলী সোহেল বলেন, রূপগঞ্জ প্রেসক্লাবকে একটি মডেল প্রেসক্লাবে রূপান্তর করা হবে। রূপগঞ্জে কর্মরত সকল সাংবাদিকদের পর্যায়ক্রমে ক্লাবের সদস্য করা হবে। সকলের সহযোগিতায় আগামী ৬ মাসের মধ্যে রূপগঞ্জ প্রেসক্লাবের একটি অত্যাধুনিক ভবন নির্মাণের চেষ্টা করা হবে।

তিনি আরো বলেন, প্রেসক্লাবে আর কখনো চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড চলবে না। রূপগঞ্জের সাংবাদিকেরা এখন থেকে স্বাধীন সাংবাদিকতা করতে পারবেন বলেও ঘোষণা দেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!