নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ শহর হকারমুক্ত,গ্রীণ ও ক্লিন করতে সিটি করপোরেশনের হকার উচ্ছেদ। Tnntv24

নারায়ণগঞ্জ শহর হকারমুক্ত,গ্রীণ ও ক্লিন করতে সিটি করপোরেশনের হকার উচ্ছেদ। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ শহর হকারমুক্ত,গ্রীণ ও ক্লিন করতে সিটি করপোরেশনের হকার উচ্ছেদ। Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ শহরকে হকারমুক্ত করে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খাঁন। তিনি বলেন, নগরবাসীর স্বার্থে শহরকে গ্রীণ ও ক্লিন রাখতে সিটি কর্পোরেশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

সোমবার (১৩ এপ্রিল) নগরীর চাষাড়া জিয়া হলের সামনে পূর্বঘোষিত হকার উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে সিটি কর্পোরেশন ১৩ এপ্রিল থেকে শহরের ফুটপাত হকারমুক্ত করার ঘোষণা দেয়। এ লক্ষ্যে কয়েকদিন ধরে মাইকিংসহ ব্যাপক প্রচারণা চালানো হয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকও করা হয়।

অভিযানে অংশ নিতে দুপুরে বুলডোজার, ডাম্প ট্রাক ও ভেকুসহ বিভিন্ন যানবাহন নিয়ে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা চাষাড়ায় জড়ো হন। তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী, র‍্যাব, স্কাউট সদস্য এবং সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা ও যানজট নিরসন কর্মীরাও উপস্থিত ছিলেন।

তবে অভিযানের আগেই হকাররা তাদের মালপত্র সরিয়ে নেয়। ফলে সকাল থেকেই শহরের প্রধান সড়কের দুই পাশ অনেকটাই ফাঁকা দেখা যায়।
দুপুরে জিয়া হলের সামনে হকার উচ্ছেদ অভিযানটি মূলত এক সমাবেশে পরিণত হয়। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হকার উচ্ছেদ কার্যক্রমের প্রতি সমর্থন জানান।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বী, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নুর উদ্দিন আহমেদ এবং হোসিয়ারী সমিতির সভাপতি বদিউজ্জামানসহ অন্যান্যরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!