নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

বলিউড মেগাস্টার সালমান খান নতুন সিনেমা নিয়ে আসছে

বলিউড মেগাস্টার সালমান খান নতুন সিনেমা নিয়ে আসছে

Facebook
WhatsApp
LinkedIn
বলিউড মেগাস্টার সালমান খান নতুন সিনেমা নিয়ে আসছে

নতুন সিনেমা নিয়ে আসছেন বলিউড মেগাস্টার সালমান খান। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্টে সালমান তার আসন্ন সিনেমার ঘোষণা দেন। ইনস্টাগ্রাম পোস্টে অভিনেতা নিজের ছবির সঙ্গে এ আর মুরুগাদোস ও সাজিদ নাদিয়াদওয়ালার ছবি কোলাজ করে শেয়ার করেছেন এবং তার পরবর্তী সিনেমার বিষয়ে ধারণা দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘অসাধারণ প্রতিভাবান পরিচালক এ আর মুরুগাদোস এবং আমার বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে একটি খুব উত্তেজনাপূর্ণ সিনেমা নির্মাণের কাজে যোগ দিতে পেরে আনন্দিত! এটা আমার জন্য স্পেশাল এবং আমি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে এই যাত্রা শুরুর অপেক্ষা করছি। সিনেমাটি ঈদ ২০২৫-এ মুক্তি পেতে চলেছে।’

আসন্ন প্রজেক্টের নাম কিংবা কাস্টিং সম্পর্কে এখনো কোনো ঘোষণা আসেনি। তবে ফিল্মটির ঘনিষ্ঠ একটি সূত্র পিংকভিলাকে জানিয়েছে, শিরোনামহীন আসন্ন এই অ্যাকশন থ্রিলার ছবিটির শূটিং ভারত ছাড়াও পর্তুগাল এবং ইউরোপীয় অন্যান্য দেশে হবে। ছবিটি নির্মাণে প্রায় ৪০০ কোটি রুপি ব্যয় হবে বলে জানা গেছে। যা সাজিদ নাদিয়াদওয়ালার ক্যারিয়ারে অন্যতম ব্যয়বহুল সিনেমা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!