নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

ভ্রুর যত্ন নেবেন যেভাবে

ভ্রুর যত্ন নেবেন যেভাবে

Facebook
WhatsApp
LinkedIn
ভ্রুর যত্ন নেবেন যেভাবে

সুন্দর একজোড়া ভ্রু বলে দিতে পারে না বলা অনেক কথাই। এইতো সম্প্রতি দক্ষিনী এক অভিনেত্রীর ভ্রু নাচানো নিয়ে কী তোলপাড়টাই না হলো! সুন্দর ভ্রু মানে সুন্দর মুখশ্রী। সুন্দর ভ্রু পেতে চাইলে নজর রাখতে হবে কিছু বিষয়ের দিকে। চলুন জেনে নেই-

ঘন ঘন আই ব্রো প্লাক করবেন না। মাসে একবারই যথেষ্ট। ঘন ঘন আই ব্রো প্লাক করলে শেপ তা সম্পূর্ণ কৃত্রিম দেখায়। মাসে একবার প্লাক করলে শেপ ন্যাচারাল থাকে। অনেকে ভ্রুতে কাজল লাগান। কিন্তু কাজল দিলে ভ্রু খুব মোটা লাগে আর বোঝা যায় যে এটা আসল না। তাই ভ্রুর কালার অনুযায়ী হালকা শেডের আই ব্রো পেন্সিল দিয়ে খুব হালকা ভাবে এক একবার টেনে নিন।

যাদের ভ্রু পাতলা, প্রতিদিন রাতে ঘুমানোর আগে সামান্য পরিমাণ ক্যাস্টর অয়েল তুলায় ভিজিয়ে ভ্রু জোড়ায় লাগাতে পারেন। এটি ভ্রু ঘন করতে সাহায্য করবে।

ভ্রু প্লাকের সময় বেশি ধনুকের মতো শেপ দেবেন না। আপনার ভ্রু ঠিক যেমন তার থেকে সামান্য বাঁকা ধনুকের শেপ দিন। যেমন ভ্রু তেমন ভাবে প্লাক করুন তাহ লে ন্যাচারাল লাগবে। ভ্রুর কর্নার আর নিচের সাইড বেশি করে প্লাক করবেন। তাহলে ভ্রু বেশ তীক্ষ্ণ দেখাবে। যাই দিয়ে প্লাক করুন না কেন, তা একবার ডেটল জলে ধুয়ে নিতে পারেন। কারণ ডেটল ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে রক্ষা করে।

ভ্রু মোটা রাখলে সাজের ক্ষেত্রেও কিছু বিষয় মাথায় রাখতে হবে। চোখে খুব বেশি ভারী মেকআপ নয়, বরং চোখের ওপর মোটা করে এবং কিছুটা টেনে আইলাইনার লাগালেই দেখতে ভালো লাগবে। সে ক্ষেত্রে চোখের নিচে কাজল দেওয়ার দরকার নেই। তবে পাপড়িতে ঘন করে মাশকারা লাগাতে ভুলবেন না।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!