নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ঈদ উপলক্ষে রূপগঞ্জে শিমুলিয়া ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু ॥ খুশি ঘরমুখো যাত্রীরা।Tnntv24

ঈদ উপলক্ষে রূপগঞ্জে শিমুলিয়া ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু ॥ খুশি ঘরমুখো যাত্রীরা।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ঈদ উপলক্ষে রূপগঞ্জে শিমুলিয়া ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু ॥ খুশি ঘরমুখো যাত্রীরা।Tnntv24
ঈদ উপলক্ষে কর্মীজীবী যাত্রীদের নিরাপদ নৌযাত্রা
রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী
বিশেষ লঞ্চ সার্ভিস চালু ॥ খুশি ঘরমুখো যাত্রীরা
Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের শীতলক্ষ্যা নদীর কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে আজ ১৭মার্চ চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হবে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌ-যাত্রা নিশ্চিতে ঢাকা নদী বন্দর সদরঘাটে অতিরিক্ত যাত্রী চাপ কমানো এবং যাত্রীদের বিকল্প নৌপথে সহজ যাতায়াতের সুবিধার্থে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডবি¬উটিএ) এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এ ব্যবস্থাপনায় খুশি হয়েছেন কর্মজীবী যাত্রীরা। যানজট ও নানা কারণে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমবে বলে আশা করছেন যাত্রীরা।
আজ ১৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে ৩টি লঞ্চ বিশেষ সার্ভিসের মাধ্যমে চাঁদপুর ও বরিশালসহ বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে।
শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে প্রতিদিন সকাল ৮টায় চাঁদপুর রুটে এমভি সমতা এন্ড সমৃদ্ধি এক্সপ্রেস লঞ্চ ছেড়ে যাবে। শিমুলিয়া থেকে সকাল ৯টায় চাঁদপুর রুটে এমভি সমতা সমৃদ্ধি-১ লঞ্চ ছেড়ে যাবে। শিমুলিয়া থেকে সকাল ৮টায় বরিশাল রুটে এমভি রাজারহাট-বি লঞ্চ ছেড়ে যাবে। প্রবীণ ও নারী যাত্রীদের মালামাল/ব্যাগ বহনের জন্য আজ ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১২ দিন টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি বা পোর্টার সেবা দেওয়া হবে। এছাড়া অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য হুইল চেয়ার সেবাও থাকবে।
এমবি রাজারহাট বি লঞ্চের সুপারভাইজার সৈকত হোসেন বলেন, কর্মজীবী যাত্রীদের ভোগান্তি কমাতে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে এখানে লঞ্চ সার্ভিস ব্যবস্থা করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, কর্মজীবী যাত্রীদের সুবিধার্থে তিনটি লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে। ন্যায্য ভাড়া দিয়ে তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সেখানে জামেলামুক্ত ও নির্বিঘ্নে নৌযাত্রীদের চলাচলের জন্য তদারকি করা হবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ বলেন, যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। এখানে কোন রকম দালাল চক্র কিংবা প্রতারক থাকবে না। নির্বিঘ্নে যাত্রীরা গন্তব্যে চলাচল করতে পারবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!