নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

সংবাদ সম্মেলন: কেমিক্যাল কারখানার আগুনে পুড়ে যাওয়া বাড়ির পরিবারের আহাজারি,ক্ষতিপুরন পাচ্ছেনা। Tnntv24

সংবাদ সম্মেলন: কেমিক্যাল কারখানার আগুনে পুড়ে যাওয়া বাড়ির পরিবারের আহাজারি,ক্ষতিপুরন পাচ্ছেনা। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সংবাদ সম্মেলন: কেমিক্যাল কারখানার আগুনে পুড়ে যাওয়া বাড়ির পরিবারের আহাজারি,ক্ষতিপুরন পাচ্ছেনা। Tnntv24

সংবাদ সম্মেলন:

কেমিক্যাল কারখানার আগুনে পুড়ে যাওয়া বাড়ির

পরিবারের আহাজারি,ক্ষতিপুরন পাচ্ছেনা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের গোগনগরে আবাসিক এলাকায় অবৈধ কেমিক্যাল কারখানার আগুনে ভস্মীভূত হওয়া ভবনের মালিক ও ক্ষতিগ্রস্ত পরিবার আজ (শনিবার) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। কান্নায় ভেঙে পড়ে ভুক্তভোগী মোঃ আশিফ আহাম্মেদ আওলাদ জানান, দীর্ঘ ২৫ বছরের প্রবাস জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে গড়া তার স্বপ্ন এখন কেবলই পোড়া ধ্বংসস্তূপ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আশিফ আহাম্মেদ আওলাদ বলেন, “আমি ২৫ বছর সিঙ্গাপুরে মাথার ঘাম পায়ে ফেলে টাকা জমিয়ে পৈত্রিক জমির ওপর ৫ তলা ফাউন্ডেশন দিয়ে এই দ্বিতল ভবনটি নির্মাণ করেছিলাম। এই বাড়ির ভাড়াই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। গত ২১ জানুয়ারি রাতের আগুনে আমার সেই শেষ সম্বলটুকু পুড়ে ছাই হয়ে গেছে। আমার বিদেশের সব কাগজপত্র, এইচএসসি পাস করা মেয়ের শিক্ষাজীবনের নথিপত্র এবং ঘরের আসবাবপত্র কিছুই রক্ষা পায়নি।”

তিনি আরও জানান, বর্তমানে ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ধ্বংসস্তূপের মাঝে একটি ঘরে সপরিবারে তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট দ্বারা পরীক্ষা করিয়ে তিনি দেখেছেন, ভবনটি পুনর্নির্মাণ ও আসবাবপত্র মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি ৬ লাখ টাকা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা করার পর থেকেই ফ্যাক্টরি মালিকরা তাদের মামলা তুলে নেওয়ার জন্য ক্রমাগত হুমকি দিচ্ছে। ক্ষতিপূরণ দেওয়ার পরিবর্তে উল্টো ভয়ভীতি দেখানোয় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আশিফ আওলাদ বলেন, “আমি এখন নিঃস্ব। আমি মাননীয় প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে সুষ্ঠু বিচার ও ন্যায্য ক্ষতিপূরণ দাবি করছি।”

অভিযোগের বিষয়ে ফ্যাক্টরির মালিক দিলীপ কুমার সাহা জানান, অগ্নিকাণ্ডে তিনিও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি বলেন, “আমি তো আর ইচ্ছা করে আগুন লাগাইনি। আমার ধারণা তার ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে, তবুও মানবিক কারণে আমি তাকে ২০ লাখ টাকা দিতে চেয়েছি। কিন্তু তিনি ২ কোটি টাকা দাবি করছেন, যা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। বিষয়টি নিয়ে অনেক বিচার-সালিশ হয়েছে। তারা আদালতে গেছেন, আমরা জামিনে আছি। তবুও আমি চাই না তাদের সাথে সম্পর্ক খারাপ হোক।”

সরেজমিনে দেখা গেছে, গোগনগরের ওই ভবনটি আগুনের তাপে এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীর প্রশ্ন, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় কীভাবে এমন দাহ্য পদার্থের কারখানা গড়ে ওঠে? একটি প্রবাসীর তিলে তিলে গড়া সম্পদ রক্ষায় এবং জীবনের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছে স্থানীয় সচেতন মহল।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!