নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

এক বছরে শতাধিক মাজার, মসজিদ, মন্দির, নারী ও সংস্কৃতির উপর হামলা করা হয়েছে,সরকার ব্যর্থ-রফিউর রাব্বী।Nafiz Ashraf.Tnntv24

এক বছরে শতাধিক মাজার, মসজিদ, মন্দির, নারী ও সংস্কৃতির উপর হামলা করা হয়েছে,সরকার ব্যর্থ-রফিউর রাব্বী।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
এক বছরে শতাধিক মাজার, মসজিদ, মন্দির, নারী ও সংস্কৃতির উপর হামলা করা হয়েছে,সরকার ব্যর্থ-রফিউর রাব্বী।Nafiz Ashraf.Tnntv24

এক বছরে শতাধিক মাজার, মসজিদ, মন্দির, নারী ও সংস্কৃতির

উপর হামলা করা হয়েছে,সরকার ব্যর্থ-রফিউর রাব্বী

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন,  এক বছরে শতাধিক মাজার, মসজিদ, মন্দির, নারী ও সংস্কৃতির উপর হামলা করা হয়েছে, এই হামলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সরকার বরাবরই ব্যর্থ হয়েছে।তিনি বলেন, ওসমান পরিবারের যারা পালিয়ে যেতে পারেনি, তারা বিএনপির সাথে মিলে-মিশে ওসমান পরিবারের দখলে থাকা হাট-বাজার, পরিবহনসহ বিভিন্ন সেক্টর দখলে নিয়েছে। ওসমান পরিবার পালিয়ে গেলেও চাঁদাবাজি বন্ধ হয়নি, এখনও অব্যাহত রয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকা- ও বিচারহীনতার ১৫০ মাস উপলক্ষে আলোক প্রজ্বলন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটি বাস্তবায়ন হয়নি। আমরা দেখেছি গত এক বছরে শতাধিক মাজার, মসজিদ, মন্দির, নারী ও সংস্কৃতির উপর হামলা করা হয়েছে। এই হামলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সরকার বরাবরই ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা তার শাসন আমলে বিচার ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করে রেখেছিল। আজকে এক বছরের উপর অতিবাহিত হলেও এই সরকার খুব একটা পরিবর্তন আনতে পারেনি। কিন্তু আমরা আশা করছি বিচার ব্যবস্থাকে এই সরকার একটি আইনি কাঠামোতে সভ্য সমাজের উপযোগী ও স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের লালন করতে গিয়ে শেখ হাসিনা জনগণের বিরুদ্ধে অবস্থা গ্রহণ করেছে। এই ওসমান পরিবার নারায়ণগঞ্জের মানুষের রক্ত শোষণ করে দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে নবাবী জীবন যাপন করছে।

রাব্বি বলেন, ত্বকী হত্যার বিষয় সরকার দ্রুত ব্যবস্থা নিতে বললেও এখন কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা দেখলাম তারা ৬ জন অপরাধীকে গ্রপ্তার করে ১ জনের ১৪৪ দ্বারা জবানবন্দী নিয়েছে কিন্তু এই ১৩ মাস অতিবাহিত হলেও এর উল্লেখযোগ্য কোন পরিবর্তন হয়নি। আমরা সরকারকে বলতে চাই যে, আপনাদের সময় খুব বেশি নাই। দ্রুত ত্বকী হত্যার অভিযোগপত্র দিয়ে বিচার কার্যক্রম শুরু করেন। নারায়ণগঞ্জে ওসমান পরিবারের দ্বারা নিহত আশিক, চঞ্চল, ভুলু ও মিঠুসহ সকল হত্যাকা-ের বিচারের দাবি জানন তিনি।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থের সভাপতিত্বে ও দীনা তাজরীনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, সিপিবির সভাপতি শিবনাথ চক্রবর্তী, বাসদ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তরিকুল ইসলাম, ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, সদস্য জিয়াউর ইসলাম কাজল, সমমনার উপদেষ্টা দুলাল সাহা,  জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!