নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ডেঙ্গু দমনসহ পাঁচ দফা দাবিতে ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’র মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান:Nafiz Ashraf.Tnntv24

ডেঙ্গু দমনসহ পাঁচ দফা দাবিতে ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’র মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ডেঙ্গু দমনসহ পাঁচ দফা দাবিতে ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’র মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান:Nafiz Ashraf.Tnntv24

ডেঙ্গু দমনসহ পাঁচ দফা দাবিতে ‘ওয়ার্কিং ফর বেটার

নারায়ণগঞ্জ’র মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ডেঙ্গু দমন ও জলাবদ্ধতা নিরসনসহ পাঁচ দফা দাবিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে স্মারকলিপি দিয়েছে নাগরিক সংগঠন-‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’। এর আগে তারা পাঁচ দফা দাবী আদায়ের জন্য নগর ভবনের সামনে মানববন্ধন করেন।
বুধবার দুপুরে সিটি কর্পোরেশনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন।

সংগঠনটির প্রধান সমন্বয়ক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, নাগরিকদের দাবির প্রেক্ষিতে পরিকল্পিত উন্নয়ন, মেট্রোরেল বাস্তবায়ন, ডেঙ্গু নিধনে সময়োপযোগী পদক্ষেপ, বিশুদ্ধ পানি সরবরাহ না হওয়া পর্যন্ত পানি কর প্রত্যাহার এবং মাসদাইরসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে আমরা স্মারকলিপি দিয়েছি। আশা করছি দ্রুত এর সমাধানে আন্তরিক হবে কর্পোরেশন।

স্মারকলিপি গ্রহণ শেষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে একজন প্রকৌশলীকে পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই সমাধান হবে।

তিনি আরও বলেন, অন্যান্য দাবিগুলোর ক্ষেত্রে সিটি কর্পোরেশন আগে থেকেই কাজ করে আসছে। কিছু বিষয় সময়সাপেক্ষ এবং চলমান। তবে নাগরিকদের সব যৌক্তিক দাবির ক্ষেত্রেই সিটি কর্পোরেশন আন্তরিক।

এসময় ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ সংগঠনের সমন্বয়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদের বলেন, আমরা পাঁচ দফা দাবীতে নগরভবন ঘেরাও করেছি। আমাদের বর্তমান প্রশাসক যথেষ্ট গতিশীল। তবে আমরা সকল বিভাগে এই গতিশীলতা আশা করি। আমরা চাই সিটি করপোরেশন যেন অতীতের মত মানুষের পাশে থাকে।
আমরা জন ভোগান্তিহীন উন্নয়ন চাই। আমরা দেখছি ঠিকাদারদের ধীরগতির কারনে ড্রেন সংস্কারের দুই মাসের কাজ ছয় মাসেও শেষ হচ্ছে না। ফুটপাত দিয়ে হাঁটা যাচ্ছে না। আমরাও জানি উন্নয়নকালে কিছুটা ভোগান্তি হয়। তবে এটা মাসের পর মাস চলতে পারে না।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!