নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের চাষাঢ়া হকার্স মার্কেটে আগুনে ৩০ দোকান পুড়ে ছাই।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের চাষাঢ়া হকার্স মার্কেটে আগুনে ৩০ দোকান পুড়ে ছাই।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের চাষাঢ়া হকার্স মার্কেটে আগুনে ৩০ দোকান পুড়ে ছাই।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের চাষাঢ়া হকার্স মার্কেটে

আগুনে ৩০ দোকান পুড়ে ছাই

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের চাষাড়ায় সিটি কর্পোরেশনের হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পোশাক, জুতা, কনফেকশনারি, ব্যাটারি, ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্যের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচজন কর্মীসহ মোট পাঁচজন আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হকার্স মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন, খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৩০টি দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ। তিনি বলেন,
হকার্স মার্কেটে ৬৪২টি টিনশেড দোকান রয়েছে। এর মধ্যে অন্তত ৩০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের অনেক টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব ও অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!