নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
ফ্যাসিষ্টরা অস্ত্র, মাদক ব্যবসা পেশা হিসেবে নিয়ে নারায়ণগঞ্জের প্রশাসনকে ধংশ করে দিয়েছিল – সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী:Tnntv24
নারায়ণগঞ্জে নির্মাণাধীন কদমরসুল সেতুর দখলকৃত ভূমি উচ্ছেদের দাবিতে স্মারকলিপি:Tnntv24
কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে : নারায়ণগঞ্জে ভূমি প্রতিমন্ত্রী:Tnntv24
রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে  বয়লার বিস্ফোরণে দগ্ধ দুই:Tnntv24
মিছিলের প্রস্তুতির সময় পলাতক আজমেরী ওসমানের ১০ সমর্থক গ্রেফতার।Tnntv24
রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে  অবসরে গেলেন শিক্ষক:Tnntv24
রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশ দৈনিক জনতা’র ৪৩ বর্ষ পূর্তি উদযাপন:Tnntv24
সোনারগাঁও জাদুঘরের পরিচালক মাহবুবুল আলমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ।Tnntv24
জমি দখলের চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে ভূমিহীনদের প্রতিবাদ সভা:Tnntv24
রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী  সড়ক ধসে চলাচলের অনুপযোযী:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে নির্মাণাধীন কদমরসুল সেতুর দখলকৃত ভূমি উচ্ছেদের দাবিতে স্মারকলিপি:Tnntv24

নারায়ণগঞ্জে নির্মাণাধীন কদমরসুল সেতুর দখলকৃত ভূমি উচ্ছেদের দাবিতে স্মারকলিপি:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে নির্মাণাধীন কদমরসুল সেতুর দখলকৃত ভূমি উচ্ছেদের দাবিতে স্মারকলিপি:Tnntv24

 

নারায়ণগঞ্জে নির্মাণাধীন কদমরসুল সেতুর

দখলকৃত ভূমি উচ্ছেদের দাবিতে স্মারকলিপি

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর দুই পারে শহর ও বন্দরবাসীর দীর্ঘদিনের প্রতিক্ষিত নির্মাণাধীন “কদমরসুল সেতু” নির্মাণে দখলকৃত অংশ দ্রুত উচ্ছেদের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম ও বন্দর উন্নয়ন ফোরাম। সোমবার বেলা ১১ টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে মত বিনিময় সভা শেষে এনসিসি’র প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের হাতে এই স্মারকলিপি তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহবায়ক এডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইল, বন্দর উন্নয়ন ফোরাম এর আহবায়ক হাফেজ কবির আহমেদ, সদস্য সচিব লতিফ রানা, যুগ্ম আহবায়ক এডভোকেট শরীফুল ইসলাম শিপলু, টিভি উপস্থাপক কাজী সাইদসহ আরো অনেকে।

মত বিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, শীতলক্ষ্যা সেতুর বন্দর ও শহরের বেশীরভাগ অংশে পাইলিং কাজ চলমান থাকলেও রেলওয়ের সিটি করপোরেশনের সাথে সমঝোতার জমিতে অবৈধ দখলদারদের কারণে পাইলিং কাজ করা যাচ্ছে না। দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদ করা না গেলে চায়না ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ অসম্পূর্ণ রেখে চলে যেতে পারে। সেক্ষেত্রে দীর্ঘদিনের প্রতীক্ষিত সেতুর নির্মাণ কাজ আবারো বন্ধ হয়ে যেতে পারে। তাই আগামী এক সপ্তাহের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করার দাবি জানান।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বর্তমান সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর নারায়ণগঞ্জের দিকে আমার দিকে বিশেষ দৃষ্টি রয়েছে। আমরা সফল না হলে নারায়ণগঞ্জবাসী বঞ্চিত হবে। দখলকৃত অংশ রেলওয়ের উচ্ছেদ করার কথা। কিন্তু তারা সেটা করছেনা। তারা যেহেতু করছেনা তাই জনস্বার্থে আমাদের ভাঙ্গতে হবে। এ বিষয়ে প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলে দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদে পদক্ষেপ নেয়া হবে। আশা করছি দ্রুততম সময়ে উচ্ছেদ করে বাকী পাইলিং কাজ শেষ হবে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!