নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে ফুটপাথের ফুল ব্যবসায়ীকে ঘুষি মেরে হত্যা । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে ফুটপাথের ফুল ব্যবসায়ীকে ঘুষি মেরে হত্যা । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে ফুটপাথের ফুল ব্যবসায়ীকে ঘুষি মেরে হত্যা । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে ফুটপাথের ফুল

ব্যবসায়ীকে ঘুষি মেরে হত্যা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সদরে ফুটপাথে ফুল বিক্রির জায়গা নিয়ে তর্কের জেরে এক বিক্রেতার ঘুষিতে অপর বিক্রেতা মো.ইমান ওরফে বিমান নামে একজন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাতটার দিকে বঙ্গবন্ধু সড়কের উকিলপাড়া এলাকার ফুটপাথে এই ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ।

নিহত মো. ইমান ওরফে বিমান (৪৫) সদর উপজেলার জালকুড়ি পশ্চিমপাড়ার লুৎফর রহমানের ছেলে।

তার দুসম্পর্কের এক ভাই মো. নাজমুল বলেন, ইমানের গ্রামের বাড়ি কুষ্টিয়াতে। সকালে তিনি ফুটপাতে ফুল ও পাতা বিক্রি করতেন।

স্থানীয়রা জানান, সকালে হিন্দু ধর্মালম্বীরা পূজার কাজে ফুল ও নির্দিষ্ট কিছু গাছের পাতার প্রয়োজন হয়। শহরের বঙ্গবন্ধু সড়কের কালিরবাজার মোড় ও উকিলপাড়া এলাকার ফুটপাতে রোজ সকালে ফুল ও পাতার পসরা সাজিয়ে বসেন। ইমানও তাদের মধ্যে একজন নিয়মিত বিক্রেতা।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাজমুল বলেন, “আমি আর বিমান ভাই একসাথে পাতা বিক্রি করি। ফুটপাতে বসা নিয়ে আজ সকালে মো. গাউস নামে পাশের আরেক ফুল বিক্রেতার সঙ্গে ইমান ভাই’র তর্ক হয়। এক পর্যায়ে গাউস কিল-ঘুষি মারথে থাকে। এতে ইমান ভাই মাটিতে লুটিয়ে পড়েন।”

আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে ওই হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান নাজমুল।

এদিকে, এই ঘটনায় অভিযুক্ত ফুল বিক্রেতা গাউস (৩২) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি বন্দর উপজেলার দীঘলদী গ্রামে। তিনি ওই এলাকার এমদাদ হোসেনের ছেলে।

সদর মডেল থানার ওসি নাছির আহমদ বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!