নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে মাদক কারবারীরা হুমকী দিলো পঞ্চায়েত নেতাদের, এলাকাসাসীর ক্ষোভ। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে মাদক কারবারীরা হুমকী দিলো পঞ্চায়েত নেতাদের, এলাকাসাসীর ক্ষোভ। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে মাদক কারবারীরা হুমকী দিলো পঞ্চায়েত নেতাদের, এলাকাসাসীর ক্ষোভ। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে মাদক কারবারীরা হুমকী দিলো

পঞ্চায়েত নেতাদের, এলাকাসাসীর ক্ষোভ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সদর চাষাঢ়া বাগে জান্নাত মসজিদ এলাকায় মাদক ও কিশোর গ্যাং বিরোধী ক্যাম্পেইন করায় পঞ্চায়েতের নেতৃবৃন্দকে হুমকি দিয়েছে মাদক কারবারী ও তাদের সহযোগীরা। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।

বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মাদক ব্যবসায়ীরা পঞ্চায়েত সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদের বাসভবনের নিচে গিয়ে তাকে, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুক আহাম্মদ রিপন, কার্যকরী সদস্য হাফেজ মোক্তার হোসেনসহ পঞ্চায়েত নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালাগাল ও দেখে নেয়ার হুমকি দেয়। এসময় তারা বাসার ফটকে লাথি ও ঢিল ছুঁড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। খবর পেয়ে পঞ্চায়েত সদস্যরা এগিয়ে গেলে মাদক কারবারীরা সটকে পড়ে।

এর আগে মঙ্গলবার রাতে পঞ্চায়েত পরিষদের উদ্যোগে চাষাঢ়া বাগে জান্নাত মসজিদ ও আশপাশের এলাকায় মাদক কারবারী, সন্ত্রাসী, কিশোর গ্যাং ও ছিচকে চোরদের বিরুদ্ধে মহড়া ও সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হয়। এসময় নেতৃত্ব দেন পঞ্চায়েত কমিটির সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদ। উপস্থিত ছিলেন সহসভাপতি হাজী সামছুল হক বাচ্চু, যুগ্ম সম্পাদক সাংবাদিক শরীফ সুমন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুক আহাম্মদ রিপন, কার্যকরী সদস্য ভবানী শংকর রায়, বীর মুক্তিযোদ্ধা আইউব আলী, রহমত উল্লাহ লিটন, কাজী সালাউদ্দিন টিপু, আনিসুর রহমান, হাফেজ মোক্তার হোসেন, কাজী মাহফুজুর রহমান শোয়েব, আবুল কালাম, মোশারফ হোসেন রনি, সোহাগ হোসেনসহ অনেকে।

হামলা ও হুমকির ঘটনায় রাত ১১টার দিকে বাগে জান্নাত মসজিদের সামনের রোড নবাব সলিমুল্লাহ সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে তারা মিশনপাড়া মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে স্লোগান দেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের এসআই রক্তিমের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয়া হয়।

পঞ্চায়েত কমিটির সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদ বলেন, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমরা এর আগেও আন্দোলন করেছি। এলাকাবাসী ঐক্যবদ্ধ আছে। কোনো ধরনের হুমকিতে আমরা ভীত নই।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!