নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে রিয়া গোপ জাতীয় স্টেডিয়ামের দুর্দশায় দু:খ প্রকাশ বিসিবির সভাপতির।Nafiz Ashraf .Tnntv24

নারায়ণগঞ্জে রিয়া গোপ জাতীয় স্টেডিয়ামের দুর্দশায় দু:খ প্রকাশ বিসিবির সভাপতির।Nafiz Ashraf .Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে রিয়া গোপ জাতীয় স্টেডিয়ামের দুর্দশায় দু:খ প্রকাশ বিসিবির সভাপতির।Nafiz Ashraf .Tnntv24

নারায়ণগঞ্জে রিয়া গোপ জাতীয় স্টেডিয়ামের

দুর্দশায় দু:খ প্রকাশ বিসিবির সভাপতির

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নারায়ণগঞ্জের ‘শহীদ রিয়া গোপ’ স্টেডিয়াম বা ফতুল্লা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের করুণ দশা দেখে দুঃখ প্রকাশ করেছেন।

রোববার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া কমপ্লেক্সে কোয়াব ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ‘ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিসিবি সভাপতি বলেন, “এখানে আসার আগে আমি ফতুল্লা স্টেডিয়াম দেখে আসলাম। আমার কান্না পাচ্ছিল, কী করুণ অবস্থা। এখানে আমাদের শাহরিয়ার নাফিজ অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করেছিল। সেই মাঠের অবস্থা অত্যন্ত করুণ। ক্রিকেট খেলার বড় উপাদান হলো ফ্যাসিলিটি। সেই ফ্যাসিলিটির যে করুণ অবস্থা তা দেখে এলাম ফতুল্লা আন্তর্জাতিক স্টেডিয়ামে। আমার মনে হয়, এখানে অনেক কিছু করার আছে।”

তিনি নারায়ণগঞ্জে ক্রিকেটের সম্ভাবনা তুলে ধরে বলেন, “নারায়ণগঞ্জের ছেলে জিসান টপ-২০ তে অর্ধশতক করেছে। কিন্তু জিসানের যেখানে প্র্যাকটিস করার সুযোগ, তার সাথে ওই ইনিংস মিলাতে পারছিলাম না। এর মধ্য দিয়েই জিসানের মতো খেলোয়াড় উঠে আসছে। এখানে ৩টি উইকেট আছে, আমরা অন্তত ২০টি উইকেট তৈরি করবো। মাঠকে ১২ মাস খেলার উপযোগী করবো। খেলোয়াড়দের ফ্যাসিলিটি বৃদ্ধি করবো এবং জেলা পর্যায়ে অন্তত লেভেল-৩ কোচ নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এক থেকে দেড় বছরের মধ্যে নারায়ণগঞ্জকে এতটাই স্বাবলম্বী করতে চাই, যেন খেলোয়াড়দের আর ঢাকায় যেতে না হয়।”

আমিনুল ইসলাম বুলবুল আরও বলেন, “নারায়ণগঞ্জ একটি সম্ভাবনাময় শহর। এখানে নাকি ক্রিকেটার তৈরি হয় না, কিন্তু ক্রিকেটের ইতিহাস তৈরি হয়। আমরা চেষ্টা করবো নারায়ণগঞ্জে একটি হাই পারফর্মিং সেন্টার গড়ে তুলতে। ইনডোর স্টেডিয়াম ও আউটডোর ফ্যাসিলিটি ডেভেলপ করতে পারলে অনায়াসে এখানে হাই পারফর্মিং সেন্টার চালু করা সম্ভব হবে।”

নারায়ণগঞ্জের ক্রীড়া ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “নারায়ণগঞ্জ আমাদের জন্য একটি আইডিওলজিক্যাল জায়গা। আমরা যখন ফুটবল খেলতাম, তখন বড় বড় ফুটবলাররা এখান থেকে আসতেন। ক্রিকেটের ইতিহাসও বেশ বড়। আমি যখন ক্রিকেট খেলতাম, তখন এখানকার খেলোয়াড়দের মাধ্যমে নারায়ণগঞ্জের সাথে আমার সুসম্পর্ক তৈরি হয়। তখন বিভিন্ন লীগ অনুষ্ঠিত হতো, এখানকার ক্লাব থেকে খেলোয়াড় উঠে ঢাকায় গিয়ে খেলতো। এখনো ক্রিকেটের প্রতি এখানকার মানুষের যে আগ্রহ দেখলাম, তা আমাকে আনন্দিত করেছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন, সিসিডিএমের সিনিয়র সহ সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, কোয়াব জেলার সভাপতি জাকারিয়া ইমতিয়াজ, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাবিত আল হাসান, নূর জামাল হাসান, গোলাম গাউস প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!