নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
 নারায়ণগঞ্জে নিখোঁজের দুই দিন পর প্রবাসীর লাশ উদ্ধার । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার

অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ শহরের খানপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবু হানিফ নামে এক যুবকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত আটটার দিকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। এর আগে বিকেলে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

নিহত ত্রিশ বছর বয়সী হানিফ বাগেরহাটের শরণখোলা এলাকার আবুল কালামের ছেলে। পেশায় নিরাপত্তা প্রহরী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত দেড় বছর ধরে খানপুরে জিতু ভিলার নিরাপত্তা প্রহরীর কাজ করে আসছে আবু হানিফ। সোমবার দুপুরে আবু হানিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে এলাকার কয়েকজন যুবক তাকে ঘর থেকে তুলে নিয়ে যায়। এরপর খানপুর জোড়া ট্যাংকির সামনে নিয়ে পিটিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় হানিফকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সদর থানার ওসি মোহাম্মদ নাছির বলেন, থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ না করেই ওই যুবকে পিটিয়ে হত্যা করা হয়। নিহতের শরীরে ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান ওসি।।

এদিকে নিহতের স্বজনদের অভিযোগ খানপুর এলাকার অভিসহ কয়েকজন যুবক আবু হানিফকে ধর্ষণের অভিযোগে ধরে নিয়ে টাকা আদায়ের চেষ্টা করে। টাকা না দেয়ায় তাকে পিটিয়ে হত্যা করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!