নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে দায়িত্ব নিলেন নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান।Tnntv24
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি

মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। ১৯৫৮ সালের ২১ জুলাই জন্মগ্রহণ করেন এই সাংবাদিক নেতা, আইনজীবী, পরিবেশ ও মানবাধিকার কর্মী।

নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পাকপাড়া প্রাইমারি স্কুল ও আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে তাঁর প্রাথমিক শিক্ষাজীবন শুরু হয়। ক্লাস থ্রি পর্যন্ত আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি। পরে জয়গোবিন্দ হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। সরকারি তোলারাম কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮১ সালে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

নারায়ণগঞ্জ আইন কলেজ থেকে এলএলবি সম্পন্ন করে ১৯৮৭ সালে আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ আদালতে আইন পেশায় যোগ দেন মাহবুবুর রহমান মাসুম। দীর্ঘ ৩৪ বছর ধরে দৈনিক খবরের পাতা পত্রিকার প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। ৪৬ বছরের সাংবাদিকতা জীবনে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা, দৈনিক আজকের কাগজ ও দৈনিক ভোরের কাগজ-এর নারায়ণগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি তিনবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন।

রাজনীতিতে তাঁর হাতেখড়ি তোলারাম কলেজে পড়াকালীন সময়ে। তিনি জেলা ছাত্রলীগ (জাসদ)-এর সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রজীবনে বিভিন্ন ছাত্রসংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় তোলারাম কলেজকে সরকারিকরণের আন্দোলনে নেতৃত্ব দেন।

ছাত্রজীবনে কাব স্কাউট থেকে বয় স্কাউট এবং তোলারাম কলেজের রোভার স্কাউটের সিনিয়র রোভার মেটের দায়িত্ব পালন করেন মাহবুবুর রহমান মাসুম। ১৯৮৬ সালে স্থানীয় স্কাউটের সম্পাদক, নয় বছর উপজেলা স্কাউটের কমিশনার এবং ঢাকা বিভাগের আঞ্চলিক উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা স্কাউটসের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

খেলাধুলা ও শিক্ষাক্ষেত্রেও তাঁর অবদান রয়েছে। তিনি ১৬ বছর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের সদস্য ছিলেন। বর্তমানে জেলার প্রথম বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী নিতাইগঞ্জ ক্রীড়া চক্রের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষানুরাগী হিসেবে মাহবুবুর রহমান মাসুম আদর্শ বালিকা বিদ্যালয়ের কলেজ শাখার অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের তিনবার নির্বাচিত সদস্য। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ আইন কলেজের গভর্নিং বডির সদস্য, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নারায়ণগঞ্জের সভাপতি, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা (দক্ষিণ) বিভাগের সমন্বয়কারী এবং আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক আন্দোলনেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন মাহবুবুর রহমান মাসুম। সন্ত্রাসবিরোধী আন্দোলন, বাসভাড়া কমানোসহ নাগরিকদের বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন।

জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জবাসী তথা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!