নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড ।Nafiz Ashraf.Tnntv24

পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড ।Nafiz Ashraf.Tnntv24

পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায়

নিরলসভাবে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় ধর্মীয় উপাসনালয়সহ পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড। বিজয়া দশমীর দিন নদী পথে বিসর্জনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিসর্জনের সময় নৌকাতে যাতে অতিরিক্ত লোক না উঠানো হয় এবং যারা সাতার জানেনা তাদেরকে নদীতে না নামার আহবান জানান।

বুধবার সকালে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম পূজামণ্ডপ পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মো: জিয়াউল হক। এসময় কোস্টগার্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোস্টগার্ড মহাপরিচালক বলেন, ঢাকা চট্রগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকাগুলোর মন্দির ও পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে। প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় আমাদের বিশেষ ডুবুরি দল সর্বদা প্রস্তুত আছে। এছাড়া দুর্ঘটনা এড়াতে আমাদের জনসচেতনতামূলক কার্যক্রম এবং সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি বিজয়া দশমী পর্যন্ত ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ, প্রাণবন্ত ও নিরাপদে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!