নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

বিস্ফোরণ ঘটনায় সিদ্দিরগঞ্জের আরো এক নারীর মৃত্যু,মৃত্যুর সংখ্যা ২। Nafiz Ashraf.Tnntv24

বিস্ফোরণ ঘটনায় সিদ্দিরগঞ্জের আরো এক নারীর মৃত্যু,মৃত্যুর সংখ্যা ২। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বিস্ফোরণ ঘটনায় সিদ্দিরগঞ্জের আরো এক নারীর মৃত্যু,মৃত্যুর সংখ্যা ২। Nafiz Ashraf.Tnntv24

বিস্ফোরণ ঘটনায় সিদ্দিরগঞ্জের আরো

এক নারীর মৃত্যু,মৃত্যুর সংখ্যা ২

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টিনসেড বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় চার মাস বয়সী শিশুর পর তাহেরা আক্তার নামে ৫০ বছর বয়সী আরও এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ হাসপাতালের বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. মো. হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই নারীর শরীরের প্রায় ৪১ শতাংশ দগ্ধ হয়েছিল। তার শ্বাসনালীও পুড়ে গিয়েছিল।

এর আগে রোববার ভোরে তাহেরার চার মাস বয়সী নাতি ইমাম উদ্দিন জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টির সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শরীরের ৩০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালটিতে ভর্তি ছিলেন এ শিশু।

গত শনিবার ভোররাত সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্বপাড়া এলাকার একটি টিনসেডের বাসায় হঠাৎ বিস্ফোরণের পর আগুনের ঘটনা ঘটে। এতে পাশাপাশি দু’টি ঘরের অন্তত ৯ জন দগ্ধ হন।

হাসপাতালে অগ্নিদগ্ধ আরও সাতজন হচ্ছে, আসমা বেগম (৩৫), তার মেয়ে তৃষা (১৭), ছেলে আরাফাত (১৫); আসমার বোন সালমা বেগম (৩২), তার স্বামী হাসান (৪০), মেয়ে মুনতাহা (৮) ও জান্নাত (৪); এখনও জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টির সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের মধ্যে আসমার শরীরের ৪৮ শতাংশ, তৃষার ৫৩ শতাংশ, আরাফাতের ১৫ শতাংশ, সালমার ৪৮ শতাংশ, হাসানের ৪৪ শতাংশ, মুনতাহার ৩৭ শতাংশ ও জান্নাতের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।

এই ঘটনায় নিহত ইমাম দগ্ধ সালমা-হাসান দম্পতির ছেলে এবং তাহেরা সালমা-আসমার মা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!