নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

ভাষাসৈনিক আলহাজ এম আবু বকর সিদ্দিকীর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Nafiz Ashraf.Tnntv24

ভাষাসৈনিক আলহাজ এম আবু বকর সিদ্দিকীর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ভাষাসৈনিক আলহাজ এম আবু বকর সিদ্দিকীর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Nafiz Ashraf.Tnntv24

ভাষাসৈনিক আলহাজ এম আবু বকর সিদ্দিকীর ২২তম

মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি,দৈনিক খবরের পাতা সম্পাদক  ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমের পিতা ভাষাসৈনিক আলহাজ এম আবু বকর সিদ্দিকীর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বাদ জোহর শহরের আলম খান লেনস্থ আদর্শ মহিলা মাদ্রাসা সোসাইটি ভবনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মরহুম আবু বকর সিদ্দিকীর আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এছাড়া উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ, বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, রফিকুল ইসলাম রফিক, আমির হোসেন স্মিথ, কাজী ইসলাম মিয়াসহ নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মরহুম আবু বকর সিদ্দিকীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন তাঁর বড় ছেলে শহীদ বাঙালী ও চতুর্থ ছেলে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।

প্রসঙ্গত, জীবদ্দশায় মরহুম এম আবু বকর সিদ্দিক ১৯৫২ সালের ভাষা আন্দোলনে কারাবরণ করেন। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ে নারায়ণগঞ্জে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। পরে যুক্তফ্রন্টের বিপর্যয়ের পর তিনি সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন।

সেসময়ে তাঁর রচিত একমাত্র রাজনৈতিক উপন্যাস ‘আবার সূর্য উঠবে’ পাঠকসমাজে ব্যাপক সাড়া ফেলে। তিনি ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জ ও নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের সভাপতি, আদর্শ মহিলা মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক এবং কিন্ডার কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

এছাড়া তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির সদস্য, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতি ও ধান-চাল মিল মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

২০০৩ সালের ১২ নভেম্বর ৭৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!