নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

ম্যানেজমেন্ট অফ এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম শীর্ষক সেমিনার : Nafiz Ashraf.Tnntv24

ম্যানেজমেন্ট অফ এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম শীর্ষক সেমিনার : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ম্যানেজমেন্ট অফ এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম শীর্ষক সেমিনার : Nafiz Ashraf.Tnntv24

৮ম প্রো-অ্যাকটিভ হাসপাতাল দিবস
ম্যানেজমেন্ট অফ এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম শীর্ষক সেমিনার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেড তার যাত্রা শুরু করে ২০১৭ সালের ৪ঠা আগস্ট ওপডিি সার্ভিস চালুর মাধ্যমে। তারই ধারাবিহকতায়, ২০২৫ সালের এই দিনে, ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষ মাসব্যাপী বিভিন্ন জনকল্যাণ ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করেছে। এরই অংশ হিসেবে ১৩ই আগস্ট, ২০২৫-এ বর্ধিত ডেঙ্গু সিন্ড্রোমের অবস্থা” শীর্ষক একটি সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) একেএম নাসির উদ্দিন (অব.) ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. কর্নেল মোহাম্মদ নিজামুল হোসেন সওদাগর, প্রধান পরামর্শদাতা (কার্ডিওলজি বিভাগ), পিএমসিএইচএল, সহযোগী অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন, প্রধান পরামর্শদাতা (পিআইসিইউ), পিএমসিএইচএল এবং অধ্যাপক ডা. আব্দুস সালাম, প্রধান পরামর্শদাতা (জেনারেল সার্জারি বিভাগ), পিএমসিএইচএল আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অর্থ পরিচালক আবু খালেদ মো. রায়হান। এছাড়াও অত্র হাসপাতালের বিভিন্ন বিভাগের কনসালটেন্ট ও চিকিৎসকগণসহ নারায়ণগঞ্জ ও আশেপাশের এলাকার সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকগণ অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তাগণ মরণঘাতি বর্ধিত ডেঙ্গু সিন্ড্রোম এর আধুনিক চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ বিষয়ে প্রো-অ্যাকটিভ হাসপাতালের পিআইসিইউ ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ মেডিকেল অফিসার ডা. সালমান ফাহিম এবং নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. ফাহমিদা আফরোজ চিকিৎসা পদ্ধতির নানা দিক বিশ্লেষণ করে বক্তব্যরাখেন।
মূল বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন বর্ধিত ডেঙ্গু সিন্ড্রোম এ আক্রান্ত ১১ বছর বয়সী মুমূর্ষু রোগী (জিসিএস: ৩/১৫, ইন্ট্রাক্রানিয়াল হেমোরেজ সহ) মিরাজের পিআইসিইউ -তে সফল চিকিৎসার বিবরণ তুলে ধরেন। সেমিনারে উপস্থিত রাসেলের মা-বাবা সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সন্তানের সুচিকিৎসার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তারা আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পরেন এবং চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!