নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার তাগিদ দিলেন শিক্ষানুরাগী ও বিএনপি নেতা মুহাম্মদ গিয়াসউদ্দিন।Nafiz Ashraf.Tnntv24

শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার তাগিদ দিলেন শিক্ষানুরাগী ও বিএনপি নেতা মুহাম্মদ গিয়াসউদ্দিন।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার তাগিদ দিলেন শিক্ষানুরাগী ও বিএনপি নেতা মুহাম্মদ গিয়াসউদ্দিন।Nafiz Ashraf.Tnntv24

শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার তাগিদ দিলেন শিক্ষানুরাগী

ও বিএনপি নেতা মুহাম্মদ গিয়াসউদ্দিন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “আমরা যতই সাধারণ শিক্ষায় জ্ঞান অর্জন করি না কেন, যদি ধর্মীয় শিক্ষা জীবনে না থাকে, তবে সেই জ্ঞান মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন কিংবা জীবনের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে সহায়তা করতে পারে না।”

শনিবার (১৫ নভেম্বর) সকালে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে আয়োজিত অভিভাবক মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি- আমাদের ছেলে-মেয়েরা সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার শিক্ষা গ্রহণ করে ইহকাল ও পরকাল দুই দুনিয়ার কল্যাণ অর্জনের যোগ্যতা অর্জন করবে। এটাই আমাদের প্রথম লক্ষ্য।”

তিনি বলেন, “সকল শিক্ষার মধ্যে সবচেয়ে মূল্যবান শিক্ষা হলো সেই মহান স্রষ্টার শিক্ষা, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং জীবনের জন্য যে বিধান দিয়েছেন- তা অর্জন করাই মানুষের প্রথম প্রয়োজন। আমাদের শিক্ষাব্যবস্থার মূল লক্ষ্যই হলো ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষার্থী তৈরি করা।”

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশির ঘোষ অমর, রিফাত হোসেন, শিক্ষক আবু তাহের, আবু তালেব, ওমর ফারুক, আবু সুফিয়ান শুভসহ আরও অনেকে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!