নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে এনইউজের মানব বন্ধন । Nafiz Ashraf.Tnntv24

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে এনইউজের মানব বন্ধন । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে এনইউজের মানব বন্ধন । Nafiz Ashraf.Tnntv24

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন
দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এন ইউ জে) কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।” তারা বলেন, “এই ঘটনায় যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন। এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের বর্তমান কমিটির সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রনব কৃষ্ণ রায়, ফটো জার্নালিষ্ট এসোশিয়েসনের সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, বর্তমান সভাপতি এনামুল হক, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের কোষাধক্ষ্য শওকত এ সৈকত, ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, বর্তমান সভাপতি আব্দুর রহমি, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, একাত্তর টেলিভিশনের সিনিয়র ষ্টাফ রিপোর্টার হাবিবুর রহমান, আমাদের সময়ের ষ্টাফ রিপোর্টার মিজানুর রহমান (সোনারগাঁ), ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জের সভাপতি ফারহানা মানিক মুনা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবিত আল হাসান, আজকের পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শরিফুল ইসলাম তনয়, জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আকাশ, সময়ের আলোর সি:গঞ্জ প্রতিনিধি রাশেদুল কবির খান, এশিয়ান টিভির সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ফারুক হোসেনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা।

বক্তারা আরও বলেন, “সাংবাদিক তুহিন তার পেশাগত দায়িত্ব পালন করছিলেন। তাকে হত্যার মাধ্যমে মূলত মুক্ত সাংবাদিকতাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। এ অবস্থায় গোটা সাংবাদিক সমাজ আজ আতঙ্কিত।” মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, গণমাধ্যম কর্মীদের প্রতি সহিংসতা বন্ধ করা এবং হত্যাকারীদের দ্রুত বিচার কার্য সম্পন্ন করার দাবি জানান। সাংবাদিকদের পাশাপাশি মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন এবং সাধারণ নাগরিকরাও সংহতি প্রকাশ করেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!