নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

সিদ্ধিরগঞ্জে উদ্ধারকৃত কিশোরের লাশের পরিচয় মিলেছে।Nafiz Ashraf.Tnntv24

সিদ্ধিরগঞ্জে উদ্ধারকৃত কিশোরের লাশের পরিচয় মিলেছে।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সিদ্ধিরগঞ্জে উদ্ধারকৃত কিশোরের লাশের পরিচয় মিলেছে।Nafiz Ashraf.Tnntv24

সিদ্ধরগঞ্জ ডিএনডি ক্যানেলে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে

মেধাবী শিক্ষার্থী ইয়াছিন, ময়না তদন্তে মাথায় ও শরীরে আঘাতের চিহৃ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

গত বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডির ক্যানেল থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। সোনারগাঁয়ের কাচঁপুরের সৌদি প্রবাসী মোহাম্মদ আলীর  ছেলে মেধাবী শিক্ষার্থী  মো: ইয়াছিন  (১৭) । সে এবার নগরীর বেইস স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ পাচঁ পেয়ে উর্তীর্ন হয়েছেন।

নিহতের স্বজনরা জানায়,মা বেলী  আক্তারের সাথে নগরীর চাষাঢ়া এলাকায় বাসা ভাড়া  নিয়ে  বসবাস করে আসছিলো  ইয়াছিনের পরিবার। গত সোমবার  রাত আটটার দিকে মায়ের জন্য ওষধ কিনতে বাসা থেকে বের  হয় ইয়াছিন। বাসা থেকে বের হয়ে আধাঘন্টা বেশী অতিবাহিত হলেও বাসায় না ফেরায়  মা তার মোবাইলে কল দেন। মোবাইল ফোন বন্ধ পাওয়ায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। রাত এগারোটা পর্যন্ত তাকে খুঁজে না পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায়  একটি সাধারন ডায়েরি করেন মা। তৎক্ষনিক পুলিশ তার মোবাইল ট্র্যাকিং করে সিদ্ধিরগঞ্জের দিকে লোকেশন পাওয়া যায়।

এদিকে বুবধার সকালে সিদ্ধিরগঞ্জের ডিএনডির খালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের  পাঠানো হলে নিহতের স্বজনরা  মর্গে এসে লাশ সনাক্ত করে। তাদের দাবি পুলিশ সুষ্ঠ তদন্ত করে  হত্যাকান্ডের রহস্য উন্মোচন করে আসামীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। নগরীর বেইস স্কুল থেকে এবার জিপিএ পাচঁ পেয়ে এসএসসি পরিক্ষায় পাশ করেন। কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করছিলেন।দুই বোনের একমাত্র ভাই ছিলো  ইয়াছিন ।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তকারি চিকিৎসক  হায়দার আলী শিমুল জানান, প্রাথমিক তদন্তে  হেডইনজুরি পাওয়া গেছে।চেস্টে আঘাত চিহৃ রয়েছে। এছাড়া লাঞ্চে রক্তজমাট পাওয়া গেছে। এসব দেখে প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটি  হত্যাকান্ড।

ময়নাতদন্তের রির্পোটে যদি হত্যার প্রমাণ মিলে তবে হত্যা মামলা হবে। পুলিশ তদন্ত করে প্রকৃত চিত্র উদঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!