নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

সিদ্ধিরগঞ্জে ফ্রিজের একই পরিবারের ৯ সদস্য দগ্ধ,রাজধানীর বার্ন ইনস্টিটিউটে ভর্তি।Nafiz Ashraf.Tnntv24

সিদ্ধিরগঞ্জে ফ্রিজের একই পরিবারের ৯ সদস্য দগ্ধ,রাজধানীর বার্ন ইনস্টিটিউটে ভর্তি।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সিদ্ধিরগঞ্জে ফ্রিজের একই পরিবারের ৯ সদস্য দগ্ধ,রাজধানীর বার্ন ইনস্টিটিউটে ভর্তি।Nafiz Ashraf.Tnntv24

সিদ্ধিরগঞ্জে ফ্রিজের একই পরিবারের ৯ সদস্য দগ্ধ,

রাজধানীর বার্ন ইনস্টিটিউটে ভর্তি

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের টিনসেড এক বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রে‌সার বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ৯ সদস্য দগ্ধ হয়েছেন।  দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদি মুড়ি ফ্যাক্টরির গলি জাকির খন্দকারের টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।

কাঁচপুর ও ইপিজেড, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন, তাহেরা (৬৫) হাসান (৩৭), সালমা (৩০), মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (১ মাস), আসমা (৩৫) তিসা (১৬), আরাফাত (১৩)।

দগ্ধদের উদ্ধার প্রথমে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাদের ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্যে তাহেরা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৮ জনকে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধ তাহেরার ছোট বোন মরিয়ম জানান, তাদের শারীরিক অবস্থা গুরুতর। সবার বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। আমার বোন বোন গত ৩ মাস আগে তার মেয়ের জামাই হাসানের বাসায় বেড়াতে এসেছিল। রাত সাড়ে ৩টার দিকে বিকট শব্দে ঘরের মধ্যে আগুন ধরে যায় এবং টিনের চালাও কিছুটা ছুটে যায়স্থানীয় বাসিন্দা মো. মামুন বলেন, অগ্নিদগ্ধ হাসানের শ্বশুর আব্দুর রশিদ এই বাড়ির কেয়ারটেকার হিসেবে থাকতো। কিছুদিন আগে রশিদ মারা যান। তার তিন মেয়ে, জামাই ও নাতি নাতনি তিনটি কক্ষে ভাড়া থাকতো। এর মধ্য দুটি কক্ষের সবাই অগ্নিদগ্ধ হয়েছে।

মামুন আরও বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে ফ্রিজের কম্প্রে‌সারের বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মীরন মিয়া বলেন, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ঘটনা তদন্ত না করে সঠিকভাবে বলা যাচ্ছে না কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!