নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

অপরাধীদের কোন ছাড় নেই, মিলেমিশে রূপগঞ্জ গড়বো আমরা -মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু :Nafiz Ashraf.Tnntv24

অপরাধীদের কোন ছাড় নেই, মিলেমিশে রূপগঞ্জ গড়বো আমরা -মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু :Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
অপরাধীদের কোন ছাড় নেই, মিলেমিশে রূপগঞ্জ গড়বো আমরা -মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু :Nafiz Ashraf.Tnntv24

অপরাধীদের কোন ছাড় নেই, মিলেমিশে রূপগঞ্জ

গড়বো আমরা -মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু

Tnntv24.শফিকুল আলম ভুইয়া স্টাফ রিপোর্টাররূপগঞ্জঃ
আমি এমপি হলে মানুষের শান্তি শৃঙ্খলা ও জানমালের নিরাপত্তার লক্ষ্যে কোন অপরাধীদের ছাড় দেওয়া হবে না। সকলে মিলেমিশে রূপগঞ্জ গড়বো আমরা বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের বিএনপি মনোনীত পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
মঙ্গলবার (১১) নভেম্বর দুপুরে রাজধানীর গুলশানের বাড়িতে রুপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এ মন্তব্য করেন।
এ সময় মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু আরো বলেন, গত ১৭ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকরা স্বাধীনভাবে সঠিকটা লিখতে পারেনি। নানাভাবে সাংবাদিকদের নির্যাতন ও হামলা মামলার শিকার হতে হয়েছে।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, রূপগঞ্জ গড়ার লক্ষ্যে সাদাকে সাদা বলবেন কালো কে কালো বলবেন। আমি যদি কোন অপরাধ করি আমার বিরুদ্ধে লেখবেন। কেউ কোন অন্যায় করলে সেটাও লেখবেন। সেটা আমার দলের হোক বা দলের বাইরে হোক। সোজা কথা সন্ত্রাস, মাদক, জমি দখল, চুরি ছিনতাই, ডাকাতিসহ সকল ধরনের অপরাধ মুক্ত রুপগঞ্জ গড়তে চাই। আর জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
মত বিনিময়কালে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, ভোলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, বিএনপি নেতা নুরুন্নবী, মাইটিভি ও যায়যায়দিনের মকবুল হোসেন, বাংলাভিশন ও ইনকিলাবের হাজী খলিল সিকদার, বিটিভির এস এম শাহাদাত, জিটিভির আসিকুর রহমান হান্নান,বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ, এশিয়ান টিভি শহিদুল্লাহ গাজী, নাগরিক টেলিভিশনের মাহবুব আলম প্রিয়, নিউজ টোয়েন্টিফোর এর আলম হোসেন, এনটিভির শাকিল আহমেদ, দেশ রূপান্তরের আতাউর রহমান সানি, এটিএন নিউজের মোহাম্মদ পারভেজসহ আরো অনেকে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!