নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে-জি,এম,সাদরিল । Nafiz Ashraf.Tnntv24

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে-জি,এম,সাদরিল । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে-জি,এম,সাদরিল । Nafiz Ashraf.Tnntv24

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রার্থীর

বিজয় নিশ্চিত করতে হবে-জি,এম,সাদরিল

 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সিটি কর্পোরেশনের ( এনসিসি ) সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি জি এম সাদরিল বলেছেন,নারায়ণগঞ্জ-৩ সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ সংসদিয় আসন থেকে বিএনপির প্রার্থীকে বিজয় করাই আমাদের প্রধান এবং মূল লক্ষ্য। যেকোনো মূল্যে এই আসন থেকে বিএনপি’র প্রার্থীকে আমরা বিজয়ী করে আনবো।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সোনারগাঁওয়ের মোগড়াপাড়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ,জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে গণসংযোগের সময় সাদরিল এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন পুত্র বিএনপি নেতা জি এম সাদরিল বলেন, আগামী সংসদ নির্বাচনে আমাদের সকলকে দেশের স্বার্থে ও জনগণের স্বার্থে কাজ করতে হবে। যাতে করে আমাদের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে পারি। আমি আমাদের দলের নেতাকর্মীদের বলতে চাই,আপনারা ঘরে ঘরে গিয়ে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চাইবেন। কারণ জনগণই আমাদের শক্তি,জনগণ আমাদের সাথে থাকলে বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না।

সোনারগাঁওয়ে গণসংযোগের সময় সাদরিয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলেন, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।

জি,এম সাদরিল আরও বলেন,আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তাহলেই আমাদের বিজয় সুনিশ্চিত হতে পারে।

গণসংযোগে তার সাথে আরো যারা ছিলেন, তারা হলেন, সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব,নারায়ণগ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ্ আলম মুকুল,সোনারগাঁ থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজগর,যুবদল নেতা বাবুল,জহির, রনি,আব্দুল হক,মামুন এবং তাজউদ্দিনসহ আরো অনেকে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!