নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন:Tnntv24
Next
Prev

আড়াইহাজারে জামায়াতের মিছিলে হামলা, আহত ৮ তবে বিএনপি বলছে সামান্য ধাক্কাধাক্কি। Tnntv24

আড়াইহাজারে জামায়াতের মিছিলে হামলা, আহত ৮ তবে বিএনপি বলছে সামান্য ধাক্কাধাক্কি। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আড়াইহাজারে জামায়াতের মিছিলে হামলা, আহত ৮ তবে বিএনপি বলছে সামান্য ধাক্কাধাক্কি। Tnntv24

আড়াইহাজারে জামায়াতের মিছিলে হামলা, আহত ৮
তবে বিএনপি বলছে সামান্য ধাক্কাধাক্কি

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতের মিছিলে বিএনপির নেতাকর্মীদের হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লার চর এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছে আড়াইহাজার পৌর শিবির সভাপতি মেহেদী হাসান
অর্ণব(২৮), আড়াইহাজার উপজেলা সভাপতি মিরাজ মাহমুদ(২৪), শিবির কর্মী শাফিন আহমেদ(২৩) ও জামায়াত কর্মী আব্বাস আল মাহমুদকে (৪৭)সহ
৭জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে বিএনপি নেতাকর্মীরা বলছেন, ভিন্ন কথা , জামায়াতে নারী কমীরা গ্রামে ঢুকে মহিলাদের কাছ থেকে এনআইডি কার্ড ও মোবাইলের
বিকাশ নাম্বার সংগ্রহ করছিলো । এ খবর পেয়ে বিএনপির কর্মীরা গিয়ে তাদের তাদের এসব না করার জন্য বলে। কিন্তুু শিবির কর্মীরা তাদের সাথে তর্কে জড়ালের তাদের সাথে ধাক্কাধাক্কি ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নারয়নগঞ্জ -২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লার পরুষ এবং মহিলা নেতা কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারনা কালে গোপালদী পৌরসভার বড়
মোল্লারচর পৌছালে স্থানীয় বিএনপি নেতাকর্মীগন বাধা দিলে উভয়পক্ষের নেতাকর্মীদে মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি এবং মারামারির ঘটনা ঘটে। এতে জামায়াতের ৭ জন এবং বিএনপির
এক কর্মী আহত হয়। উপজেলা জামায়াতের দক্ষিণের আমির মাওলানা হাদিউল ইসলাম জানান, মোল্লারচর গ্রামে আমাদের নারী কর্মীরা গনসংযোগে গেলে ওই গ্রামের বিএনপির
কর্মী মোরশেদ তাদের বাধাঁ দেয়। খবর পেয়ে আমাদের প্রার্থী ইলিয়াছ মোল্লাসহ নেতা কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের উপরও হামলা করা হয়। বিএনপি কর্মী মোরশেদ বলেন, আমরা জামায়াতের
নেতা কর্মীদের উপর হামলা করেনি। তারাই আগে আমাকে মাইরপিট করেছে। এতে হাতাহাতির ঘটনা ঘটে। তেমন কিছু হয়নি আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ
আলী ভুইয়া জানান, জামায়াতের নারী কর্মীরা গ্রামে গিয়ে সাধারন ভোটারদের এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছিলো। এতে বাধা দেয়ায় জামায়াত শিবিরে কর্মীদের সাথে
সামান্য ধাক্কাধাক্কির হয়েছে। জামায়াত একটি মিথ্যাবাদি দল । যে কারনে তারা মিথ্যা কথা ছড়াচ্ছে।

এই ঘটনায় নিন্দা জানিয়ে জামায়াত প্রার্থীঅধ্যাপক ইলিয়াছ মোল্লা বলেন, এই ধরণের ঘটনা কাম্য নয়। আমরা প্রশাসনের নিকট এই বিচার চাই। আড়াইহাজার থানার ওসি মো: আলাউদ্দিন জানান,
খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!