নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

আড়াইহাজারে  জামায়াতে ইসলামীর পথসভায় বিএনপির হামলা, সংঘর্ষ আহত ৫: Nafiz Ashraf.Tnntv24

আড়াইহাজারে  জামায়াতে ইসলামীর পথসভায় বিএনপির হামলা, সংঘর্ষ আহত ৫: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আড়াইহাজারে  জামায়াতে ইসলামীর পথসভায় বিএনপির হামলা, সংঘর্ষ আহত ৫: Nafiz Ashraf.Tnntv24

আড়াইহাজারে  জামায়াতে ইসলামীর পথসভায়  

বিএনপির হামলা, সংঘর্ষ আহত ৫

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভা কর্মসূচিতে  বিএনপির নেতাকর্মীরা হামালা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৪ জুন) বিকেলে আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের   গহরদি এলাকায় এ ঘটনা ঘটে।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী সম্ভাব্য প্রার্থী ইলিয়াস মোল্লার নেতৃত্বে  বিকাল ৩ টার দিকে  উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় গণসংযোগ কর্মসূচি চালাচ্ছিলেন জামায়াতের নেতাকর্মীরা। বাদশা মিয়া বাজারে পথ সভার করার সময়ে স্থাণীয় বিএনপি নেতা শাহজাহান ও ইউসুফ শিকারির নেতৃত্বে একদল বিএনপি নেতাকর্মীরা এসে আমাদের বাধা দেয়। প্রথমে তর্কবিতর্ক এক পর্যায়ে লাঠি সোঠা নিয়ে জামায়াতের ইসলামীর নেতাকর্মীদের উপর হামালা চালায়। হামলায় মাহমুদপুর ইউনিনের আট নম্বর ওয়াড জামায়াতের ইসলামের সেক্রেটারী মাওলানা মাহবুবু (২৮) সহ পাচঁ নেতাকর্মী আহত হয়। এদের মধ্যে দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি  মো: ইউসুফ আলী ভুইয়া জানান, জামায়াত ইসমলামীর নেতারা মাহমুদপুরের চিহৃত কয়েকজন আওয়ামীলীগ নেতাকে সাথে নিয়ে গণসংযোগ ও পথ সভা করছিলো। আমাদের স্থানীয় নেতারা আওয়ামীলীগ কর্মীদের বাদ নিয়ে প্রচারনা চালাতে বলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সামান্য ধাক্কা ধাক্কি হয়েছে বলে দাবি করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!