নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

আমরা শুধু বাস্তবটা দেখছি, ভবিষ্যত দেখছি না,দেখা উচিত আমাদের ভবিষ্যত-মাসুদুজ্জামান: Nafiz Ashraf.Tnntv24

আমরা শুধু বাস্তবটা দেখছি, ভবিষ্যত দেখছি না,দেখা উচিত আমাদের ভবিষ্যত-মাসুদুজ্জামান: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আমরা শুধু বাস্তবটা দেখছি, ভবিষ্যত দেখছি না,দেখা উচিত আমাদের ভবিষ্যত-মাসুদুজ্জামান: Nafiz Ashraf.Tnntv24

আমরা শুধু বাস্তবটা দেখছি, ভবিষ্যত দেখছি না,

আমাদের দেখা উচিত আমাদের ভবিষ্যত

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বিএনপি মনোনিত নারায়ণগঞ্জ-৫ ( সদর-বন্দর ) আসনের ধানের শীষের প্রার্থী দানবীর মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, আমরা শুধু বাস্তবটা দেখছি, ভবিষ্যত দেখছি না, আমাদের দেখা উচিত আমাদের ভবিষ্যত। তিনি নির্বাচনি প্রচারনার পাশাপাশি পরিবেশ সুরক্ষার কাজেও মনযোগ দিয়েছেন।

পরিবেশ দূষণ আর সবুজের সংকটে বিপর্যস্ত নগরে মাত্র পাঁচ টাকায় গাছের চারা বিতরণে নতুন আগ্রহের সৃষ্টি করেছেন মাসুদুজ্জামান মাসুদ। উদ্যোগটি নাগরিকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নগরীর অনেকেই তার এমন উদ্যোগের প্রশংসা করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নগরীর দেওভোগ এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ সিটি পার্কে ‘৫ টাকার বৃক্ষমেলা’ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এই বৃক্ষ মেলায় মাত্র পাঁচ টাকায় পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রজাতির গাছের চারা। নগরের ঘনবসতি আর ক্রমবর্ধমান দূষণের মধ্যে এমন উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। উদ্বোধনের সময় মেলার সামনে দেখা যায় মানুষের লম্বা লাইন। যেখানে পছন্দ মতো গাছের চারা কিনে নেন বৃক্ষপ্রেমীরা। কেউ ছাদবাগান, কেউ বাড়ির সামনে খালি জায়গায়, আবার কেউ বারান্দায় লাগানোর জন্য চারাগাছ হাতে নিয়ে যান।

এ মেলার উদ্বোধনের সময় মাসুদুজ্জামান মাসুদ বলেন, “ভবিষ্যত প্রজন্মের যারা আছে তাদের জন্য যদি এই নগর তাদের বাসযোগ্য করে রেখে যেতে চাই, তাহলে আমাদের সবুজায়ন ছাড়া এগিয়ে নিতে পারবেন না।”

তিনি বলেন, “আমরা শুধু বাস্তবটা দেখছি, ভবিষ্যত দেখছি না। আমাদের দেখা উচিত আমাদের ভবিষ্যত। এই চেষ্টা ভবিষ্যতে সফল হয়ে দাঁড়াবে। এই শীতলক্ষ্যা নদী মৃত একটা নদীতে পরিণত হয়েছে। পরিবেশের উপর সকলের নজর দেওয়া উচিত।”

ক্রেতারা বলছেন, স্বল্পমূলের বিষয়টি তাদের গাছের চারা কিনতে উৎসাহ জুগিয়েছে।

পরিবেশপ্রেমী তরুণরা বলেন, নারায়ণগঞ্জে শিল্প-কারখানা আর ধুলাবালির শহরে এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে। যা সবুজায়নের ক্ষেত্রে শহর আরো এগিয়ে যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় জনগণ এবং ক্রেতারা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!