নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

কলেজ ছাত্রীর অভিযোগ বিএনপি নেতা আজাদ তাদের সম্পদ দখলের চেষ্টা করছে।Nafiz Ashraf.Tnntv24

কলেজ ছাত্রীর অভিযোগ বিএনপি নেতা আজাদ তাদের সম্পদ দখলের চেষ্টা করছে।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
কলেজ ছাত্রীর অভিযোগ বিএনপি নেতা আজাদ তাদের সম্পদ দখলের চেষ্টা করছে।Nafiz Ashraf.Tnntv24

কলেজ ছাত্রীর অভিযোগ বিএনপি নেতা আজাদ

তাদের সম্পদ দখলের চেষ্টা করছে

Tnntv24.আড়াইহাজার সংবাদদাতা:

আড়াইহাজার উপজেলার মুকুন্দি এলাকার কলেজ পড়ুয়া দুই বোনের অভিযোগ বিএনপি নেতা নজরুল ইসলাম  আজাদ তাদের পৈতৃক সম্পদ দখলের চেষ্টা করছে। এজন্য দুই বোনকে প্রাণনাশেরও হুমকি দিচ্ছে। অসহায় দুই বোন বুধবার সাংবাদিকদের নিজ বাড়িতে ডেকে নিয়ে এমন অভিযোগ তুলে ধরেন।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদ ও তার অনুসারীদের ‘হুমকিতে’ কলেজপড়ুয়া দুই বোন আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেছেন। বুধবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার মুকুন্দিতে নিজ বাড়িতে সাংবাদিকদের ডেকে এই অভিযোগ করেন তারা।

ভুক্তভোগী দুই বোনের অভিযোগ, তারা যখন শিশু তখন তাদের মা তাদের ফেলে পরকিয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। পরে তাদের বাবা ডা. মো. গোলাম মোস্তফা তার মাকে তালাক দিলে তারা বাবার তত্ত্বাবধানেই বড় হয়েছেন। সম্প্রতি ওই নারী তাদের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা করছেন এবং এজন্য তিনি বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের প্রভাব খাটাচ্ছেন। এতে তারা আতঙ্কে দিন-যাপন করছেন বলেও জানান।

নিজ বাড়িতে সাংবাদিকদের সামনে কথা বলেন কলেজছাত্রী তাসনুভা আক্তার পারুল ও তার ছোট বোন তাবাসসুম জাহান।

লিখিত বক্তব্যে তাসনুভা আক্তার পারুল বলেন, আমাদের পিতা ডা. মো. গোলাম মোস্তফা আমার মাকে পরকিয়ার অভিযোগে ২০০১ সালে তালাক দেন। তালাকপ্রাপ্ত ওই নারী পরবর্তীতে অন্য সংসারে সন্তান জন্ম দেন। আমাদের শৈশবকাল থেকে আমাদের দেখাশোনা ও লালন-পালনের দায়িত্ব পালন করেন বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু।

তিনি আরও বলেন, আমাদের পিতার সম্পত্তি দখলের উদ্দেশে আওয়ামী লীগের এমপি নজরুল ইসলাম বাবু ও তার সহযোগীরা তালাকপ্রাপ্ত ওই নারীকে ব্যবহার করে আমাদেরকে হত্যার পরিকল্পনা করেন। গত বছরের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও তার ভাই রাকিবের নির্দেশে থানা বিএনপির সেক্রেটারি জুয়েল আহম্মেদ অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাসায় হামলা চালান। আমরা ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। এরপরও আমাদের বাসায় প্রবেশের চেষ্টা করা হয়।

পারুলের অভিযোগ, আমাদের পিতা আইন অনুযায়ী আমাদের নামে সম্পত্তি লিখে দেন। কিন্তু তালাকপ্রাপ্ত ওই নারী এখনো আমাদের খুন করার জন্য বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে ব্যবহার করছেন। আগে আওয়ামী লীগের লোকজনকে ব্যবহার করেছেন আর এখন বিএনপির নজরুল ইসলাম আজাদের প্রভাব ব্যবহার করছেন।

এ শিক্ষার্থী বলেন, আগে নজরুল ইসলাম বাবু ও তার সন্ত্রাসীদের প্রভাবে আমার পিতার তালাকপ্রাপ্ত স্ত্রী শামীম আক্তার সিমা আমাদের খুন করার পরিকল্পনা নেন। পুলিশ ও মিডিয়ার সহযোগিতয়া তখন আমাদের জীবন রক্ষা পায়। শেখ হাসিনা পালানোর পর নজরুল ইসলাম আজাদ ও তার ভাই রাকিবের নির্দেশে থানা বিএনপির লোকজন আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে। এখন আমাদের জীবনের নিরাপত্তা নেই। আমরা সরকারের কাছে আমাদের জানমালের নিরাপত্তা দাবি করছি।

অভিযোগ প্রসঙ্গে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের মুঠোফোনের নম্বরে একাধিক কল করেও সংযোগ পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!