নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

জমিয়তে নেতা নারায়ণগঞ্জ-৪ আসনে জোট মনোনয়ন প্রত্যাশী মনির কাসেমীকে শোকজ। Nafiz Ashraf.Tnntv24

জমিয়তে নেতা নারায়ণগঞ্জ-৪ আসনে জোট মনোনয়ন প্রত্যাশী মনির কাসেমীকে শোকজ। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
জমিয়তে নেতা নারায়ণগঞ্জ-৪ আসনে জোট মনোনয়ন প্রত্যাশী মনির কাসেমীকে শোকজ। Nafiz Ashraf.Tnntv24

জমিয়তে নেতা নারায়ণগঞ্জ-৪ আসনে জোট

মনোনয়ন প্রত্যাশী মনির কাসেমীকে শোকজ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আপত্তিকর বক্তব্যের অভিযোগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মুফতি মনির হোসাইন কাসেমীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দল। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, গত কয়েক মাসে বিভিন্ন সময়ে মুফতি মনির হোসাইন কাসেমীর কিছু বক্তব্য ও কর্মকা-ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য। এ বিষয়ে তাকে ইতোপূর্বে সাংগঠনিকভাবে মৌখিক সতর্ক করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি। বরং আগের মতোই তিনি বিতর্কিত বক্তব্য দিয়ে যাচ্ছেন।
এ পরিস্থিতিতে কেন তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ১০ দিনের মধ্যে দলের সভাপতির বরাবর লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে বা জবাব সন্তোষজনক না হলে পরবর্তীতে তার বিরুদ্ধে যে কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এ বিষয়ে ফোনে প্রতিক্রিয়া জানতে চাইলে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “কোন বক্তব্য বা আচরণের কারণে আমাকে শোকজ করা হয়েছে তা চিঠিতে উল্লেখ নেই। তাই এ বিষয়ে কিছু বলতে পারছি না। দল যেহেতু শোকজ দিয়েছে, তাহলে অবশ্যই কোনো বিষয়ে তারা নাখোশ হয়েছে। বিষয়টিকে আমি স্বাভাবিকভাবেই নিচ্ছি। দলের সঙ্গে কথা বলব এবং শোকজের জবাব দেব।”

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!