নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে  রূপগঞ্জে আলোচনা সভা ॥ হাতি ও ঘোড়ার গাড়ি নিয়ে শোভাযাত্রা:Nafiz Ashraf.Tnntv24 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে  রূপগঞ্জে আলোচনা সভা ॥ হাতি ও ঘোড়ার গাড়ি নিয়ে শোভাযাত্রা:Nafiz Ashraf.Tnntv24 

Facebook
WhatsApp
LinkedIn
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে  রূপগঞ্জে আলোচনা সভা ॥ হাতি ও ঘোড়ার গাড়ি নিয়ে শোভাযাত্রা:Nafiz Ashraf.Tnntv24 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে 

রূপগঞ্জে আলোচনা সভা ॥ হাতি ও ঘোড়ার গাড়ি নিয়ে শোভাযাত্রা 

Tnntv24.শফিকুল আলম ভূইয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জ,নারায়ণগঞ্জঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন হাতি ও ঘোড়ার গাড়িতে চড়ে বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগানে নানা কর্মসূচি উদ্যাপন করে। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শোভাযাত্রা, ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।  ৯ নভেম্বর রবিবার ভুলতা কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন, বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টার, নূর নবী ভুঁইয়া, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, রূপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫সালের ৭নভেম্বর সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখিন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাত্ করে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে সিপাহি-জনতা তাঁকে রাষ্টীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেন। তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুতলীয় গণতন্ত্র। সূচনা করেন উন্নয়ন আর নবধারার রাজনীতি।
পরে শোভাযাত্রা নিয়ে তারা ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা থেকে গোলাকান্দাইল গোল চত্বর প্রদক্ষিণ শেষে তাঁত বাজার মার্কেটের সামনে শেষ করে। শোভাযাত্রায় ব্যান্ডদল নিয়ে হাতি ও ঘোড়ার গাড়িতে চড়ে দলীয় নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগানে ভুলতা এলাকা মুখোরিত করে তোলে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!