নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে  রূপগঞ্জে নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত:Nafiz Ashraf.Tnntv24

জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে  রূপগঞ্জে নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে  রূপগঞ্জে নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত:Nafiz Ashraf.Tnntv24
জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে 
রূপগঞ্জে নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত 
Tnntv24.শফিকুল আলম ভুইয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর বৃহস্পতিবার  দুপুরে উপজেলার রুপগঞ্জ ইউনিয়নের টান মুশুরি এলাকায় অবস্থিত সফুরা কমিউনিটি সেন্টার এ  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন,  দল আমাকে মনোনয়ন দিয়েছেন এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনারা সকলেই ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়েছেন। আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে কাজ করতে হবে।
নেতৃবৃন্দের উদ্দেশ্যে মোস্তাফিজুর রহমান ভূইয়া আরো বলেন, আপনারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাকে যে ভালোবাসা দিয়েছেন আমি আপনাদের কাছে চির ঋণী এবং কৃতজ্ঞ। আমার সামনে একটি লক্ষ্য বিপুল ভোটে বিজয়ী হয়ে রূপগঞ্জ আসনটি তারেক রহমানকে উপহার দেওয়া এবং নেতৃবৃন্দ ও রূপগঞ্জের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে তারেক রহমান সাহেবের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়ন করা।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ ভোটারদের মন জয় করে ভোট সংগ্রহের নানা কৌশল উপস্থাপন করেন।
সভায় সভাপতিত্ব করেন, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, বিএনপি নেতা নাসির উদ্দিন, বাসির উদ্দিন বাচ্চু, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আলমগীর হোসেন টিটু, নূরনবী
 দেওয়ান মোহাম্মদ, আব্বাসউদ্দিন ভূঁইয়া, , হাজী আব্দুল মতিন, অ্যাডভোকেট গুলজার হোসেন, আব্দুল জলিল, সানাউল্লাহ সানি, আমিরুল ইসলাম ইমন, নাহিদ হাসান, মাসুম বিল্লাহ,  প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!