নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
পূর্বাচলে সার্বিক নিরাপত্তায় ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি:Tnntv24
জামায়াতের সংবাদ সম্মেলন: জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা।Tnntv24
নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ঝুটের গোডাউন,ক্ষতি ৪০ লাখ টাকা:Tnntv24
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৪ টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র হবে –পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।Tnntv24
বিএনপি প্রস্তুত অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবেলা করতে। Tnntv24
+রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ইউএনও’র সংবাদ সম্মেলন , অপ-সাংবাদিকতা প্রতিকারের দাবি:Tnntv24
রূপগঞ্জে মাজারের ওরশে তৌহিদী জনতা’র বাধা ভক্তদের প্রতিরোধ।Tnntv24
রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা:Tnntv24
নারায়ণগঞ্জ:ফতুল্লায় স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক। Tnntv24
নারায়ণগঞ্জ:আমলাপাড়া আদর্শ শিশু বিদ্যালয়ে নির্বাচনে নিরংকুশ বিজয় ঐক্য পরিষদের।Tnntv24
Next
Prev

জামায়াতের সংবাদ সম্মেলন: জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা।Tnntv24

জামায়াতের সংবাদ সম্মেলন: জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
জামায়াতের সংবাদ সম্মেলন: জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা।Tnntv24

জামায়াতের সংবাদ সম্মেলন:
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে

নারায়ণগঞ্জ মহানগরীর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখা মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা জানান। মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার বলেন, ২ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত মহানগরী, থানা ও ওয়ার্ড পর্যায়ে গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও স্মরণসভা। ১৭ জুলাই গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে যুবর‍্যালী। ১৮-৩১ জুলাই থানা, ওয়ার্ডে জুলাই স্মৃতিচারণ, ডকুমেন্টারী প্রদর্শন, আলোচনা সভা এবং শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল। এছাড়াও থানা ভিত্তিক গণরায় বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ।

১ আগস্ট মহানগরীর উদ্যোগে গণমিছিল ২-৪ আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে গণসমাবেশ ও বিভিন্ন কর্মসূচি পালন। ৫ আগস্ট মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া এবং ছাত্রনেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, জুলাইয়ের খুনিদের এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। শহীদ ওসমান বিন হাদীর খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জরুরী ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী আমীর সর্বস্তরের জনগণকে, বিশেষ করে ছাত্র-জনতা ও যুবসমাজকে জুলাই বিপ্লবের চেতনা ধরে রাখতে এবং মাসব্যাপী কর্মসূচীকে শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করআর আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমীর মাওলান মো: আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়নগঞ্জ মহানগরী সেক্রেটারী ইঞ্জি. মো: মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা মো: জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন এবং মহানগরী প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি হাফেজ আব্দুল মোমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!