নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে  রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ: Nafiz Ashraf.Tnntv24

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে  রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে  রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ: Nafiz Ashraf.Tnntv24

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে

 রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং দলের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল।

গতকাল শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার মুড়াপাড়া মঠেরঘাট এলাকা থেকে মিছিলটি বের হয় এবং মুড়াপাড়া বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।

সমাবেশে যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম বলেন, ‘তারেক রহমান গণতন্ত্রের প্রতীক। তাকে নিয়ে কটূক্তি করে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র চলছে, যা সহ্য করা হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা বিগত ১৭ বছর হামলা-মামলার শিকার হয়েও রাজপথ ছাড়িনি। শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই আজ স্বাধীন বাংলাদেশ। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে গণতন্ত্রের আন্দোলন থামানো যাবে না।’

বক্তব্য দেন যুবদল নেতা সোহেল ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকারসহ অন্যরা। তারা বলেন, সরকার ভয়ের পরিবেশ তৈরি করে কণ্ঠরোধ করতে চায়, কিন্তু যুবদল রাজপথে থেকেই জবাব দেবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!