নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

দলের সার্থে দুইবার মনোনয়ন ছেড়ে দিয়েছি-শাহ্ আলম:Nafiz Ashraf.Tnntv24

দলের সার্থে দুইবার মনোনয়ন ছেড়ে দিয়েছি-শাহ্ আলম:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
দলের সার্থে দুইবার মনোনয়ন ছেড়ে দিয়েছি-শাহ্ আলম:Nafiz Ashraf.Tnntv24

দলের সার্থে দুইবার মনোনয়ন

ছেড়ে দিয়েছি-শাহ্ আলম

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলম বলেছেন, ২০০৮ সালের পর ২০১৮ সালেও বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তাকে মনোনয়ন দিয়েছিলেন। তবে দল ও জোটের স্বার্থে এবং উচ্চপর্যায়ের নির্দেশনায় সরে দাঁড়াতে হয়েছিল।

শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লার পাগলা বাজার এলাকায় র‌্যালি শেষে সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “২০০৮ সালে বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়ে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। তখন নারায়ণগঞ্জ-৪ আসনের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। ষড়যন্ত্র করে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়। দেশের জনগণ জানে আমি নির্বাচিত হয়েছিলাম। ঢাকা বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়েছিলেন আপনারা—সেজন্য কৃতজ্ঞ।”

মনোনয়ন প্রত্যাশী শাহ আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্লিন ইমেজের নেতৃত্ব বাছাইয়ের ঘোষণা দিয়েছেন। “আমি কখনো সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রশ্রয় দেইনি। দলের সিদ্ধান্তে মনোনয়ন পেলে এবং নির্বাচিত হতে পারলে নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ উদ্যোগ নেব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমি আপনাদের নিরাপত্তার দায়িত্ব নিতে চাই। জীবনে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের প্রশ্রয় দেব না। যারা বিএনপি করে তারা কখনো সন্ত্রাসী হতে পারে না।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন—ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি জাহিদ হাসান রোজেল, জেলা বিএনপির সদস্য নাজিম হাসান মিটু, একরামুল কবির মামুন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আকবর, সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা, কাশিপুর ইউনিয়ন বিএনপির আমিনুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আরাফাত আলম জিতুসহ অন্যরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!