নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

দুর্গোৎসব উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করেছেন বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ। Nafiz Ashraf.Tnntv24

দুর্গোৎসব উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করেছেন বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
দুর্গোৎসব উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করেছেন বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ। Nafiz Ashraf.Tnntv24

দুর্গোৎসব উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করেছেন

বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন বিএনপি নেতা,  নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী, ক্রীড়া সংগঠক ও মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে শহরের নিতাইগঞ্জ শ্রী শ্রী বলদেব জিউর আখড়ায় এবং বিকেলে বন্দরের বৃন্দাবন আখড়া ও লালজি মন্দির প্রাঙ্গণে কয়েক শতাধিক সনাতনী নারী-পুরুষের হাতে নতুন শাড়ি ও বস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, বন্দর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ভিক্টর মৃধা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি অভয় কুমার রায়, সদস্য সচিব কার্তিক ঘোষ, হিন্দু সম্প্রদায়ের নেতা শিপন, প্রভাষ সাহা, হারাধন দাশ, প্রদীপ বর্মন প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে মনির হোসেন সরদার বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের নেতা মাসুদুজ্জামান মাসুদ আপনাদের পাশে সবসময় আছেন, থাকবেন। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আমাদের সামগ্রিক সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। মাসুদুজ্জামান মাসুদ সবসময় মানুষের পাশে ছিলেন এবং থাকবেন। তাঁর এ উদ্যোগ সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও জোরদার করবে।”

এসময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা মাসুদুজ্জামান মাসুদকে ধন্যবাদ জানান এবং তার দীর্ঘায়ু ও সফলতার জন্য আশীর্বাদ করেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!