নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ব্যাপক বোমা বিস্ফোরনে আতংক, আহত-১০, যৌথবাহীনির অভিযানে আটক-৮:Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ব্যাপক বোমা বিস্ফোরনে আতংক, আহত-১০, যৌথবাহীনির অভিযানে আটক-৮:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ব্যাপক বোমা বিস্ফোরনে আতংক, আহত-১০, যৌথবাহীনির অভিযানে আটক-৮:Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ব্যাপক বোমা বিস্ফোরণে

আতংক, আহত-১০, যৌথবাহীনির অভিযানে আটক-৮

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বোমার বিকট শব্দে আর দেশীয় অস্ত্রের ভয়ে এলাকাবাসীর মধ্যে আতংকের সৃষ্টি হয়। এসময় উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে। তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার পর যৌথবাহিনী অভিযান চালিয়ে উভয় গ্রুপের ৮ জনকে আটক করেছে। তাদের কয়েকজনের কাছ থেকে গাজা ও হেরোইন জব্দ করেছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার বিকেলে ফতুল্লার শিহাচর হাজীবাড়ি মোড় এলাকায় ফতুল্লা থানা তাতী দলের সভাপতি ইউনুস মাস্টার ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আটককৃতরা হলো-কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, আকাশ, জুয়েল, রিয়াজুল, রাজিব, জিহাদ ও রশিদ। এসময় কৌশলে পালিয়ে যায় ফতুল্লা থানা তাতী দলের সভাপতি ইউনুস মাস্টার।
প্রত্যক্ষর্দশীরা জানান, শিহাচর হাজীবাড়ি মোড় এলাকায় ইউনুস মাস্টার ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের সাথে দীর্ঘ দিন ধরেই এলাকার প্রভাব বিস্তার অর্থাৎ কলকারখানার ওয়েস্টেজ মাল ও ভূমি দস্যুতা, মাদক ব্যবসা, ছিনতাই এবং এলাকার মাতব্বরী নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে শনিবার দুপুর থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয় গ্রুপের সন্ত্রাসীরা হাতে ধারালো দেশীয় অস্ত্র আর হাত বোমা নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। এক পর্যায়ে বিকেল সাড়ে ৩টার সময় উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ব্যাপক বোমা বিস্ফোরন ঘটিয়ে এলাকায় সাধারন মানুষের মধ্যে আতংক সৃস্টি করে ধারালো অস্ত্র হাতে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় ধারালো অস্ত্র ও ইটপাটকেলের আঘাতে অন্তত ১০ জন আহত হয়। এঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংকের সৃষ্টি হয়।। ওইসময় প্রায় ১৫/২০ মিনিট এ সংঘর্ষ চলে। এরপর পুলিশ সেনাবাহিনী র‌্যাবসহ যৌথবাহীনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধাওয়া করে উভয় গ্রুপের ৮ জনকে আটক করেন।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, উভয় গ্রুপের ৮জনকে আটক করা হয়েছে। তাদের কয়েকজনের কাছ থেকে গাজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে বিস্ফোরিত বোমার কিছু অংশ। এবিষয়ে উর্ধ্বতন অফিসারদের জানানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!