নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের ভবিষ্যৎ তৈরি হবে তরুণদের হাত ধরে-মাসুদুজ্জামান মাসুদ ।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের ভবিষ্যৎ তৈরি হবে তরুণদের হাত ধরে-মাসুদুজ্জামান মাসুদ ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের ভবিষ্যৎ তৈরি হবে তরুণদের হাত ধরে-মাসুদুজ্জামান মাসুদ ।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের ভবিষ্যৎ তৈরি হবে

তরুণদের হাত ধরে-মাসুদুজ্জামান মাসুদ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

তরুণদের প্রত্যাশার কথা শুনে মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, নারায়ণগঞ্জের ভবিষ্যৎ তৈরি হবে তারুণ্যের হাত ধরে। আমি বিশ্বাস করি, তরুণদের উদ্যম, প্রবীণদের অভিজ্ঞতা এবং সকল শ্রেণির নাগরিকের সহযোগিতায় আমরা গড়ে তুলব একটি আধুনিক, সুন্দর, পরিচ্ছন্ন ও পরিকল্পিত মডেল নারায়ণগঞ্জ।

তিনি আরও বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নয়—এটি মানুষের চিন্তা, সংস্কৃতি ও নৈতিকতার বিকাশের সাথেও জড়িত।

শিল্প বাণিজ্য সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ নারায়ণগঞ্জ শহরকে সারাদেশের ‘মডেল’ হিসেবে দেখতে চায় তরুণ সমাজ। আধুনিক, পরিচ্ছন্ন ও প্রযুক্তি-নির্ভর পরিকল্পিত ‘মডেল নারায়ণগঞ্জ’ গড়ার পথে নারায়ণগঞ্জ-৫ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের অগ্রণী ভূমিকা রাখার আশাবাদও ব্যক্ত করেছেন তরুণরা।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে ‘তারুণ্যের ভাবনায় নতুন নারায়ণগঞ্জ কেমন নারায়ণগঞ্জ চাই” শীর্ষক এক আলোচনা সভায় অংশ নেওয়া তরুণরা এ আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আলোচক হিসেবে তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ। এ সময় তার কাছে নানা প্রত্যাশার কথাও তুলে ধরেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও।

অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণরা বলেন, বর্তমান প্রজন্ম শুধু উন্নয়নের কথা নয়, বাস্তবায়নের রূপরেখাও দেখতে চায়। তারা এমন এক নেতৃত্ব খুঁজছে, যিনি স্বপ্ন দেখাতে পারেন, আবার সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারেন। তাদের মতে, নারায়ণগঞ্জকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে হলে নগর ব্যবস্থাপনা, ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ, ক্রীড়া ও সংস্কৃতি বিকাশ, এবং যুব উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টিতে সমন্বিত উদ্যোগ দরকার।

তরুণদের ভাষ্য, আমরা চাই উন্নত, আধুনিক, মডেল নারায়ণগঞ্জ। যেখানে থাকবে সবার জন্য সমান সুযোগ, নিরাপদ পরিবেশ এবং সুন্দর জীবনযাত্রা।

নাজমুল হাসান রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জুলাই আন্দোলনে গুলিতে দৃষ্টিশক্তি হারানো জুলাইযোদ্ধা মো. মাহবুব আলম, বিবি মরিয়ম হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, আদর্শ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ উল্লাহ, ইংরেজি শিক্ষক আব্বাস উদ্দিন, এবং দলিত নারী উন্নয়ন সংস্থার সভাপতি সনু রানী দাস। রাজনৈতিক অঙ্গন থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী এবং নারায়ণগঞ্জের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!