নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন।Tnntv24

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন।Tnntv24

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম
ডিপোতে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশনের জ্বালানি তেল ডিপোতে আকস্মিক পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মঙ্গলবার বেলা ১১টা ৩৫ মিনিটে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এস.ও. এলাকায় অবস্থিত ডিপোতে পৌঁছান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ডিপোর সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপন,তেলের মজুদসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলে খোঁজখবর
নেন।

এ সময় জ্বালানি তেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তিনি সরবরাহ প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতা
রয়েছে কিনা তা জানতে চান। পাশাপাশি তিনি জ্বালানি তেলের অবৈধ লেনদেন বন্ধে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেন।

প্রতিমন্ত্রী বলেন, চোরাইভাবে জ্বালানি তেল সরবরাহ, ক্রয়-বিক্রয় কিংবা মজুদের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাওয়া গেলে তাদের
বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিদর্শন শেষে তিনি সাড়ে ১২ টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, প্রতিমন্ত্রি মহোদয় আকস্মিক পরিদর্শন করেন মেঘনা ডিপো। এসময় তিনি জ্বালানি তেল সরবরাহ
স্বাভাবিক রাখতে নির্দেশনা দেন।

তবে এ বিষয়ে জানতে মেঘনা ডিপো ইনচার্জ মাহবুবুর রহমানের মুঠোফোনে একাধিক বার কল করা হলেও তিনি ফোন কেটে দেন। যার কারনে তার বক্তব্য নেয়া
যায়নি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!