নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে কারা হেফাজতে আওয়ামী লীগ নেতা হুমায়নের মৃত্যু। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে কারা হেফাজতে আওয়ামী লীগ নেতা হুমায়নের মৃত্যু। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে কারা হেফাজতে আওয়ামী লীগ নেতা হুমায়নের মৃত্যু। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে কারা হেফাজতে

আওয়ামী লীগ নেতা হুমায়নের মৃত্যু

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতা হুমায়ন কবির (৫৫) মারা গেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হুমায়ন কবির নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি এবং ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি প্রয়াত চান শরীফ সরদারের ছেলে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান জানান, “সোমবার রাতে বন্দি হুমায়ন কবিরের বুকে তীব্র ব্যথা অনুভূত হলে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি মামলায় গত ১৮ ডিসেম্বর অসুস্থ অবস্থায় হুমায়ন কবিরকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ। গ্রেপ্তারের পর থেকেই তিনি জেলা কারাগারে বন্দি ছিলেন।

হুমায়ন কবিরের মৃত্যুর খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও তার স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!